Luke 11:46 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, আলেমেরা, ধিক্‌ তোমাদেরকেও, কেননা তোমরা মানুষের উপরে দুর্বহ বোঝা চাপিয়ে দিয়ে থাক, কিন্তু নিজেরা একটি আঙ্গুল দিয়ে সেসব বোঝা স্পর্শ কর না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু প্রত্যুত্তরে বললেন, “শাস্ত্রবিদরা, ধিক্ তোমাদের! তোমরা সব মানুষের উপর এমন বোঝা চাপিয়ে দাও, যা তারা বইতে অক্ষম, কিন্তু তোমরা নিজেরা একটি আঙুল তুলেও তাদের সাহায্য করো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, হা ব্যবস্থাবেত্তারা, ধিক্‌ তোমাদিগকেও, কেননা তোমরা মনুষ্যদের উপরে দুর্ব্বহ বোঝা চাপাইয়া দিয়া থাক, কিন্তু আপনারা একটী অঙ্গুলি দিয়া সেই সকল বোঝা স্পর্শ কর না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু তাকে বললেন, ‘হে ব্যবস্থার শিক্ষকরা, ধিক্ তোমাদের, তোমরা লোকদের ওপর এমন ভারী বোঝা চাপিয়ে দাও যা তাদের পক্ষে গ্রহণ করা অসন্ভব; আর তোমরা নিজেরা সেই ভার বইবার জন্য সাহায্য করতে তাতে একটা আঙ্গুল পর্যন্ত ছোঁযাও না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি বললেন, “ব্যবস্থার গুরুরা, ধিক তোমাদেরও, কারণ তোমারা লোকদের ওপরে ভারী বোঝা চাপিয়ে দিয়ে থাক, কিন্তু নিজেরা একটি আঙ্গুল দিয়ে সেই সমস্ত বোঝা স্পর্শও কর না ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, হা ব্যবস্থাবেত্তারা, ধিক্‌ তোমাদিগকেও, কেননা তোমরা মনুষ্যদের উপরে দুর্বহ বোঝা চাপাইয়া দিয়া থাক, কিন্তু আপনারা একটি অঙ্গুলি দিয়া সেই সকল বোঝা স্পর্শ কর না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু বললেন, “ধিক্‌ ধর্ম-শিক্ষকেরা! আপনারা লোকদের উপর ভারী বোঝা চাপিয়ে দিয়ে থাকেন, কিন্তু তাদের সাহায্য করবার জন্য নিজেরা একটা আংগুলও নাড়ান না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা বললেন, “ঘৃণ্য আলেমেরা! আপনারা লোকদের উপর ভারী বোঝা চাপিয়ে দিয়ে থাকেন, কিন্তু তাদের সাহায্য করবার জন্য নিজেরা একটা আংগুলও নাড়ান না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন যীশু তাকে বললেন, শাস্ত্রজ্ঞের জল, তোমরাও হতভাগ্য, তোমরা মানুষের উপর দুর্বল বোঝা চাপিয়ে দাও, কিন্তু নিজেরা একটি আঙ্গুল দিয়েও তা স্পর্শ কর না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু তাকে বললেন, “হে ব্যবস্থার শিক্ষকরা, ধিক্ তোমাদের, তোমরা লোকদের ওপর এমন ভারী বোঝা চাপিয়ে দাও যা তাদের পক্ষে গ্রহণ করা অসম্ভব; আর তোমরা নিজেরা সেই ভার বইবার জন্য সাহায্য করতে তাতে একটা আঙ্গুল পর্যন্ত ছোয়াও না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “ব্যবস্থার গুরুরা, ধিক তোমাদেরও, কারণ তোমরা লোকদের ওপরে ভারী বোঝা চাপিয়ে দিয়ে থাক, কিন্তু নিজেরা একটি আঙ্গুল দিয়ে সেই সমস্ত বোঝা স্পর্শও কর না।