Luke 11:49 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণ আল্লাহ্র প্রজ্ঞাও বললেন, আমি তাদের কাছে নবী ও প্রেরিতদেরকে প্রেরণ করবো, আর তাদের মধ্য থেকে তারা কাউকে কাউকে খুন করবে ও নির্যাতন করবে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এজন্য ঈশ্বর তাঁর প্রজ্ঞায় বলেন, ‘আমি তাদের কাছে ভাববাদীদের ও প্রেরিতশিষ্যদের পাঠাব; তাদের কয়েকজনকে তারা হত্যা করবে এবং অন্যদের নিপীড়ন করবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ ঈশ্বরের প্রজ্ঞাও কহিলেন, আমি তাহাদের নিকটে ভাববাদী ও প্রেরিতদিগকে প্রেরণ করিব, আর তাহাদিগের মধ্যে তাহারা কাহাকে কাহাকেও বধ করিবে, ও তাড়না করিবে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই কারণেই ঈশ্বরের প্রজ্ঞা বলছে, ‘আমি তাদের কাছে য়ে ভাববাদী ও প্রেরিতদের পাঠাবো, তাদের মধ্যে কাউকে কাউকে তারা হত্যা করবে, কাউকে বা নির্য়াতন করবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই জন্য ঈশ্বরের প্রজ্ঞা এ কথা বলে, আমি তাদের কাছে ভাববাদী ও প্রেরিতদের পাঠাব, আর তাঁদের মধ্যে তারা কাউকে কাউকে বধ করবে, ও অত্যাচার করবে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ ঈশ্বরের প্রজ্ঞাও কহিলেন, আমি তাহাদের নিকটে ভাববাদী ও প্রেরিতদিগকে প্রেরণ করিব, আর তাহাদের মধ্যে তাহারা কাহাকে কাহাকেও বধ করিবে, ও তাড়না করিবে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য ঈশ্বর তাঁর উদ্দেশ্য অনুসারে এই কথা বলেছেন, ‘আমি তাদের কাছে নবীদের ও প্রেরিতদের পাঠিয়ে দেব। তাদের মধ্যে কয়েকজনকে তারা খুন করবে এবং অন্যদের উপর অত্যাচার করবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য আল্লাহ্ তাঁর উদ্দেশ্য অনুসারে এই কথা বলেছেন, ‘আমি তাদের কাছে নবীদের ও প্রেরিত্দের পাঠিয়ে দেব। তাদের মধ্যে কয়েকজনকে তারা খুন করবে এবং অন্যদের উপর জুলুম করবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্য ঈশ্বর তাঁর প্রজ্ঞা দ্বারা ব্যক্ত করেছেন, আমি তাদের কাছে নবী ও প্রেরিত পুরুষদের পাঠাব। এঁদের মধ্যে কাউকে তারা করবে হত্যা, কাউকে করবে নির্যাতন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণেই ঈশ্বরের প্রজ্ঞা বলছে, ‘আমি তাদের কাছেযে ভাববাদী ও প্রেরিতদের পাঠাবো, তাদের মধ্যে কাউকে কাউকে তারা হত্যা করবে, কাউকে বানির্যাতন করবে৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য ঈশ্বরের প্রজ্ঞা একথা বলে, আমি তাদের কাছে ভাববাদী ও প্রেরিতদের পাঠাব, আর তাঁদের মধ্যে তারা কাউকে কাউকে বধ করবে, ও অত্যাচার করবে,