Luke 11:50 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন দুনিয়া পত্তনের সময় থেকে যত নবীর রক্তপাত হয়েছে, তার প্রতিশোধ এই কালের লোকদের কাছ থেকে নেওয়া যায়—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই জগতের উৎপত্তিকাল থেকে সব ভাববাদীর রক্তপাতের জন্য এই প্রজন্মের মানুষেরাই দায়ী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন জগতের পত্তনাবধি যত ভাববাদীর রক্তপাত হইয়াছে, তাহার প্রতিশোধ এই কালের লোকদের কাছে লওয়া যায়
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই জন্যই জগত্ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত ভাববাদী হত্যা করা হয়েছে, তাদের সকলের হত্যার জন্য এই কালের লোকদের শাস্তি পেতে হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন পৃথিবী সৃষ্টির শুরু থেকে যত ভাববাদীর রক্তপাত হয়েছে, তার প্রতিশোধ এই যুগের লোকদের কাছে যেন নেওয়া যায়
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন জগতের পত্তনাবধি যত ভাববাদীর রক্তপাত হইয়াছে, তাহার প্রতিশোধ এই কালের লোকদের কাছে লওয়া যায়-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর ফল হল, জগৎ সৃষ্টির সময় থেকে আরম্ভ করে যতজন নবীকে খুন করা হয়েছে, তাঁদের রক্তের দায়ী হবে এই কালের লোকেরা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর ফল হল, দুনিয়া সৃষ্টির সময় থেকে শুরু করে যতজন নবীকে খুন করা হয়েছে, তাঁদের রক্তের দায়ী হবে এই কালের লোকেরা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইজন্য জগতের পত্তন থেকে নবীদের যত রক্ত পাতিত হয়েছে, হেবল থেকে আরম্ভ করে যজ্ঞবেদী ও মন্দিরের মাঝখানে নিহত সখরিয়ের রক্ত পর্যন্ত —সব রক্তের শোধ এই যুগের লোকদের দিতে হবে। হ্যাঁ, এই যুগের লোকদের কাছেই তা আদায় করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই জন্যই জগৎ‌ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত ভাববাদী হত্যা করা হয়েছে, তাদের সকলের হত্যার জন্য এই কালের লোকদের শাস্তি পেতে হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন পৃথিবী সৃষ্টির শুরু থেকে যত ভাববাদীর রক্তপাত হয়েছে, তার প্রতিশোধ এই যুগের লোকদের কাছে যেন নেওয়া যায়