Luke 12:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে যখন হাজার হাজার লোক সমাগত হয়ে এক জন অন্যের উপর পড়তে লাগল, তখন তিনি প্রথমে তাঁর সাহাবীদেরকে বলতে লাগলেন, তোমরা ফরীশীদের খামি থেকে সাবধান থাক, তা কপটতা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইতিমধ্যে কয়েক হাজার মানুষ সেখানে সমবেত হলে এমন অবস্থা হল যে, একে অন্যের পা-মাড়াতে লাগল। যীশু প্রথমে তাঁর শিষ্যদের শিক্ষা দিতে লাগলেন, বললেন, “ফরিশীদের খামির, অর্থাৎ ভণ্ডামি থেকে তোমরা নিজেদের সাবধানে রেখো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে যখন সহস্র সহস্র লোক সমাগত হইয়া এক জন অন্যের উপর পড়িতে লাগিল, তখন তিনি প্রথমে আপন শিষ্যদিগকে বলিতে লাগিলেন, তোমরা ফরীশীদের তাড়ী হইতে সাবধান থাক, তাহা কপটতা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর মধ্যে হাজার হাজার লোক এসে জড়ো হল৷ প্রচণ্ড ভীড়ের চাপে ধাক্কা-ধাক্কি করে একে অপরের উপর পড়তে লাগল৷ তখন তিনি প্রথমে তাঁর শিষ্যদের বললেন, ‘ফরীশীদের খামির থেকে সাবধান থেকো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এর মধ্যে হাজার হাজার লোক সমবেত হয়ে এক জন অন্যের উপর পড়তে লাগল, তখন তিনি তাঁর শিষ্যদের বলতে লাগলেন, “তোমরা ফরীশীদের খামির (ইস্ট) থেকে সাবধান থাক, তা ভণ্ডামি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে যখন সহস্র সহস্র লোক সমাগত হইয়া একজন অন্যের উপর পড়িতে লাগিল, তখন তিনি প্রথমে আপন শিষ্যদিগকে বলিতে লাগিলেন, তোমরা ফরীশীদের তাড়ী হইতে সাবধান থাক, তাহা কপটতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর মধ্যে হাজার হাজার লোক এমনভাবে জড়ো হল যে, তারা ঠেলাঠেলি করে একে অন্যের উপর পড়তে লাগল। তখন যীশু প্রথমে তাঁর শিষ্যদের বললেন, “ফরীশীদের খামি থেকে সাবধান হও। সেই খামি হল তাঁদের ভণ্ডামি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর মধ্যে হাজার হাজার লোক এমনভাবে জমায়েত হল যে, তারা ঠেলাঠেলি করে একে অন্যের উপর পড়তে লাগল। তখন ঈসা প্রথমে তাঁর সাহাবীদের বললেন, “ফরীশীদের খামি থেকে সাবধান হও। সেই খামি হল তাঁদের ভণ্ডামি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইতিমধ্যে হাজার হাজার লোক জমায়েত হয়ে গেল। ভিড় এত বেশী হল যে একজন আর একজনের গায়ে পড়তে লাগল। যীশু প্রথমে তাঁর শিষ্যদের বলতে লাগলেন, ফরিশীদের খামির সম্বন্ধে সাবধান —এ হল ভণ্ডামি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর মধ্যে হাজার হাজার লোক এসে জড়ো হল৷ প্রচণ্ড ভীড়ের চাপে ধাক্কা-ধাক্কি করে একে অপরের উপর পড়তে লাগল৷ তখন তিনি প্রথমে তাঁর শিষ্যদের বললেন, “ফরীশীদের খামির থেকে সাবধান থেকো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর মধ্যে হাজার হাজার লোক সমবেত হয়ে একজন অন্যের উপর পড়তে লাগল, তখন তিনি তাঁর শিষ্যদের বলতে লাগলেন, “তোমরা ফরীশীদের খামির থেকে সাবধান থাক, তা ভণ্ডামি।