Luke 12:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকে যখন তোমাদেরকে মজলিস-খানায় এবং শাসনকর্তাদের ও কর্তৃপক্ষদের সম্মুখে নিয়ে যাবে, তখন কিভাবে কি উত্তর দেবে, অথবা কি বলবে, সেই বিষয়ে চিন্তিত হয়ো না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন সমাজভবনের শাসনকর্তা ও কর্তৃপক্ষের সামনে তোমাদের টেনে আনা হয়, তখন তোমরা কীভাবে আত্মপক্ষ সমর্থন করবে, অথবা কী বলবে, তা নিয়ে দুশ্চিন্তা কোরো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকে যখন তোমাদিগকে সমাজ-গৃহে এবং শাসনকর্ত্তাদের ও কর্ত্তৃপক্ষদের সম্মুখে লইয়া যাইবে, তখন কিরূপে কি উত্তর দিবে, অথবা কি বলিবে, সে বিষয়ে ভাবিত হইও না;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তারা তখন তোমাদের সমাজ-গৃহের সমাবেশে শাসনকর্তাদের বা কর্ত্তৃত্ব সম্পন্ন ব্যক্তিদের সামনে হাজির করবে, তখন কিভাবে আত্মপক্ষ সমর্থন করবে বা কি বলবে তা নিয়ে চিন্তা কোর না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর লোকে যখন তোমাদের সমাজগৃহে এবং শাসনকর্ত্তাদের ও নেতাদের কাছে নিয়ে যাবে, তখন কীভাবে কী উত্তর দেবে, অথবা কী বলবে, সে বিষয়ে চিন্তা করো না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকে যখন তোমাদিগকে সমাজ-গৃহে এবং শাসনকর্তাদের ও কর্তৃপক্ষদের সম্মুখে লইয়া যাইবে, তখন কিরূপে কি উত্তর দিবে, অথবা কি বলিবে, সেই বিষয়ে ভাবিত হইও না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে তোমাদের যখন সমাজ-ঘরে এবং শাসনকর্তা ও ক্ষমতাশালী লোকদের সামনে নিয়ে যাবে, তখন কিভাবে নিজের পক্ষে কথা বলবে বা কি উত্তর দেবে সেই বিষয়ে চিন্তিত হোয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে তোমাদের যখন মজলিস-খানায় এবং শাসনকর্তা ও ক্ষমতাশালী লোকদের সামনে নিয়ে যাবে, তখন কিভাবে নিজের পক্ষে কথা বলবে বা কি জবাব দেবে সেই বিষয়ে চিনি-ত হোয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন লোকে তোমাদের সমাজভবনে শাসক ও কর্তৃপক্ষের সামনে এনে উপস্থিত করবে তখন কেমন করে বা কি উত্তর দেবে, এ সম্বন্ধে চিন্তিত হয়ো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারা তখন তোমাদের সমাজ-গৃহের সমাবেশে শাসনকর্তাদের বা কর্ত্তৃত্ব সম্পন্ন ব্যক্তিদের সামনে হাজির করবে, তখন কিভাবে আত্মপক্ষ সমর্থন করবে বা কি বলবে তা নিয়ে চিন্তা করো না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লোকে যখন তোমাদের সমাজঘরে এবং কর্তৃপক্ষ ও তত্ত্বাবধায়কের কাছে নিয়ে যাবে, তখন কীভাবে কি উত্তর দেবে, অথবা কি বলবে, সে বিষয়ে চিন্তা করো না,