Luke 12:28 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভাল, ক্ষেতের যে ঘাস আজ আছে ও আগামীকাল চুলায় ফেলে দেওয়া হবে, তা যদি আল্লাহ্ এভাবে সাজিয়ে থাকেন, তবে হে অল্পবিশ্বাসীরা, তোমাদেরকে কত বেশি নিশ্চয় সাজাবেন!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাঠের যে ঘাস আজ আছে, অথচ আগামীকাল আগুনে নিক্ষিপ্ত করা হবে, ঈশ্বর যদি সেগুলিকে এত সুশোভিত করে থাকেন, তাহলে ওহে অল্পবিশ্বাসীরা, তিনি তোমাদের আরও কত বেশি সুশোভিত করবেন!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাল, ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, তবে হে অল্পবিশ্বাসীরা, তোমাদিগকে কত অধিক নিশ্চয় বিভূষিত করিবেন!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মাঠে য়ে ঘাস আজ আছে আর কাল উনুনে ফেলে দেওযা হবে, ঈশ্বর তা যদি এত সুন্দর করে সাজান, তবে হে অল্প বিশ্বাসীর দল তিনি তোমাদের আরো কত না বেশী সাজাবেন!
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভাল, মাঠের যে ঘাস আজ আছে তা কাল আগুনে ফেলে দেওয়া হবে, তা যদি ঈশ্বর এমন সুন্দর করে সাজিয়েছেন, তবে হে অল্পবিশ্বাসীরা, তোমাদের কত বেশি করে নিশ্চয় সাজাবেন!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাল, ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এইরূপ বিভূষিত করেন, তবে হে অল্পবিশ্বাসীরা, তোমাদিগকে কত অধিক নিশ্চয় বিভূষিত করিবেন!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাঠে যে ঘাস আজ আছে আর কাল চুলায় ফেলে দেওয়া হবে, ঈশ্বর তা যখন এইভাবে সাজান তখন ওহে অল্প-বিশ্বাসীরা, তিনি যে তোমাদের সাজাবেন তা কত না নিশ্চয়!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাঠে যে ঘাস আজ আছে আর কাল চুলায় ফেলে দেওয়া হবে, আল্লাহ্ তা যখন এইভাবে সাজান তখন ওহে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের সাজাবেন তা কত না নিশ্চয়!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মাঠের ঘাস, যা আজ আছে, কাল যাকে উনুনে ফেলে দেওয়া হবে —তাকে যদি ঈশ্বর এমন করে সাজাতে পারেন, তাহলে হে ক্ষীণ বিশ্বাসীর দল, তোমাদের তিনি কি তার চেয়েও বেশী সাজাবেন না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাঠে যে ঘাস আজ আছে আর কাল উনুনে ফেলে দেওয়া হবে, ঈশ্বর তা যদি এত সুন্দর করে সাজান, তবে হে অল্প বিশ্বাসীর দল, তিনি তোমাদের আরো কত না বেশী সাজাবেন!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাল, মাঠের যে ঘাস আজ আছে তা কাল আগুনে ফেলে দেওয়া হবে, তা যদি ঈশ্বর এমন সুন্দর করে সাজিয়েছেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদের কত বেশি করে নিশ্চয় সাজাবেন!