Luke 12:31 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা বরং তাঁর রাজ্যের বিষয়ে সচেষ্ট হও, তা হলে এই সকলও তোমাদেরকে দেওয়া যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমরা প্রথমে তাঁর রাজ্যের অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়ও তোমাদের দেওয়া হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বরং তাঁহার রাজ্যের বিষয়ে সচেষ্ট হও, তাহা হইলে এই সকলও তোমাদিগকে দেওয়া যাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তার চেয়ে বরং তোমরা ঈশ্বরের রাজ্যের বিষয়ে সচেষ্ট হও তখন এসবই ঈশ্বর তোমাদের জোগাবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা বরং তার রাজ্যর বিষয়ে চিন্তিত হও, তা হলে এইসব তোমাদের দেওয়া হবে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বরং তাঁহার রাজ্যের বিষয়ে সচেষ্ট হও, তাহা হইলে এই সকলও তোমাদিগকে দেওয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার চেয়ে বরং ঈশ্বরের রাজ্যের বিষয়ে ব্যস্ত হও, তা হলে এগুলোও তোমরা পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার চেয়ে বরং আল্লাহ্‌র রাজ্যের বিষয়ে ব্যস্ত হও, তা হলে এগুলোও তোমরা পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই এগুলির পরিবর্তে তাঁর রাজত্ব প্রতিষ্ঠার জন্য তৎপর হও। তাহলে তার সঙ্গে এ সবই লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার চেয়ে বরং তোমরা ঈশ্বরের রাজ্যের বিষয়ে সচেষ্ট হও তাহলে এসবই ঈশ্বর তোমাদের জোগাবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা বরং তার রাজ্যর বিষয়ে চিন্তিত হও, তাহলে এই সব তোমাদের দেওয়া হবে।