Luke 12:32 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ক্ষুদ্র ভেড়ার পাল, ভয় করো না, কেননা তোমাদেরকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার মঙ্গল ইচ্ছা হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ক্ষুদ্র মেষপাল, তোমরা ভয় পেয়ো না, কারণ তোমাদের পিতা এই রাজ্য তোমাদের দান করেই প্রীত হয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিতসঙ্কল্প হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘ক্ষুদ্র মেষপাল! তোমরা ভয় পেও না, কারণ তোমাদের পিতা আনন্দের সাথেই সেই রাজ্য তোমাদের দেবেন, এটাই তাঁর ইচ্ছা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে ছোট্ট মেষপাল, ভয় করোও না, কারণ তোমাদের সেই রাজ্য দিতে তোমাদের পিতা পরিকল্পনা করেছেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিতসংকল্প হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে আমার মেষের ছোট দল, ভয় কোরো না, কারণ তোমাদের পিতার ইচ্ছা এই যে, তাঁর রাজ্য তিনি তোমাদের দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে আমার মেষের ছোট দল, ভয় কোরো না, কারণ তোমাদের পিতার ইচ্ছা এই যে, তাঁর রাজ্য তিনি তোমাদের দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ক্ষুদ্র মেষপাল, তোমরা ভয় পেয়ো না। এই রাজ্য তোমাদের দান করাতেই পিতার পরম আনন্দ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ক্ষুদ্র মেষপাল! তোমরা ভয় পেও না, কারণ তোমাদের পিতা আনন্দের সাথেই সেই রাজ্য তোমাদের দেবেন, এটাই তাঁর ইচ্ছা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ছোট্ট মেষপাল, ভয় করো না, কারণ তোমাদের সেই রাজ্য দিতে তোমাদের পিতা ঈশ্বর পরিকল্পনা করেছেন।