Luke 12:38 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি দ্বিতীয় প্রহরে কিংবা যদি তৃতীয় প্রহরে এসে তিনি জেগে থাকতে দেখেন, তবে তারা ধন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাতের দ্বিতীয়, বা তৃতীয় প্রহরে এসেও তিনি যাদের প্রস্তুত থাকতে দেখবেন, তাদের পক্ষে তা হবে মঙ্গলজনক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি দ্বিতীয় প্রহরে কিম্বা যদি তৃতীয় প্রহরে আসিয়া তিনি সেইরূপ দেখেন, তবে তাহারা ধন্য।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি রাতের দ্বিতীয় প্রহরে ও তৃতীয় প্রহরে এসে যদি তাদেরকে প্রস্তুত থাকতে দেখেন তাহলে ধন্য তারা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি মাঝ রাতে কিংবা যদি শেষ রাতে এসে তিনি তেমনই দেখেন, তবে তারা ধন্য!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি দ্বিতীয় প্রহরে কিম্বা যদি তৃতীয় প্রহরে আসিয়া তিনি সেইরূপ দেখেন, তবে, তাহারা ধন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ধন্য সেই সব দাস, যাদের তিনি এসে জেগে থাকতে দেখবেন, তা মাঝ রাতে হোক বা শেষ রাতে হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ধন্য সেই সব গোলাম, যাদের তিনি এসে জেগে থাকতে দেখবেন, তা মাঝ রাতে হোক বা শেষ রাতে হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি দ্বিতীয় বা তৃতীয় প্রহরে এসে যাদের জেগে থাকতে দেখবেন, সেই দাসেরাই মহা ভাগ্যবান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি রাতের দ্বিতীয় প্রহরে ও তৃতীয় প্রহরে এসে যদি তাদের প্রস্তুত থাকতে দেখেন তাহলে ধন্য তারা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি মাঝ রাতে কিংবা যদি শেষ রাতে এসে প্রভু তেমনই দেখেন, তবে দাসেরা ধন্য!