Luke 12:44 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদেরকে সত্যি বলছি, তিনি তাকে তার সমস্ত কিছুর নেতা করে নিযুক্ত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের সত্যি বলছি, তিনি তাকে তাঁর বিষয়সম্পত্তির তত্ত্বাবধায়ক করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তিনি তাহাকে আপন সর্ব্বস্বের অধ্যক্ষ করিয়া নিযুক্ত করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের সত্যি বলছি, মনিব সেই কর্মচারীর ওপর তাঁর সমস্ত সম্পত্তি দেখাশোনার ভার দেবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদের সত্যি বলছি, তিনি তাকে তাঁর সবকিছুর উপরে প্রধান পরিচালক করে নিযুক্ত করবেন ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তিনি তাহাকে আপন সর্বস্বের অধ্যক্ষ করিয়া নিযুক্ত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের সত্যিই বলছি, সেই মনিব তাঁকে তাঁর সমস্ত বিষয়- সম্পত্তির ভার দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের সত্যিই বলছি, সেই মালিক তাঁকে তাঁর সমস্ত বিষয়-সম্পত্তির ভার দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের বলছি, সত্যিই তিনি তাকে তাঁর সমস্ত সম্পত্তি তত্ত্বাবধানের জন্য নিযুক্ত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের সত্যি বলছি, মনিব সেই কর্মচারীর ওপর তাঁর সমস্ত সম্পত্তি দেখাশোনার ভার দেবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের সত্যি বলছি, তিনি তাকে তাঁর সব কিছুর উপরে নিযুক্ত করবেন।