Luke 12:45 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সেই গোলাম যদি মনে মনে বলে, আমার মালিকের আসার বিলম্ব আছে এবং সে গোলাম-বাঁদীদের প্রহার করতে, ভোজন পান করতে ও মাতাল হতে আরম্ভ করে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মনে করো, সেই দাস মনে মনে ভাবল, ‘আমার প্রভুর ফিরে আসতে এখনও অনেক দেরি আছে,’ তাই সে অন্য দাস-দাসীদের মারতে শুরু করল, খাওয়াদাওয়া ও সুরাপান করে মত্ত হতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সেই দাস যদি মনে মনে বলে, আমার প্রভুর আসিবার বিলম্ব আছে, এবং সে দাস দাসীদিগকে প্রহার করিতে, ভোজন পান করিতে ও মত্ত হইতে আরম্ভ করে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু সেই কর্মচারী যদি মনে মনে বলে, ‘আমার মনিবের আসতে এখন অনেক দেরী আছে,’ এই মনে করে সে যদি তার অন্য দাস-দাসীদের মারধর করে আর পানাহারে মত্ত হয়,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু সেই দাস যদি মনে মনে বলে, আমার প্রভুর আসতে দেরি হবে এবং সে দাস দাসীদেরকে মারধোর করে, ভোজন ও পান করতে এবং মাতাল হতে আরম্ভ করে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সেই দাস যদি মনে মনে বলে, আমার প্রভুর আসিবার বিলম্ব আছে, এবং সে দাস-দাসীদিগকে প্রহার করিতে, ভোজন পান করিতে ও মত্ত হইতে আরম্ভ করে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ধর, সেই দাস মনে মনে বলল, ‘আমার মনিব আসতে দেরি করছেন।’ সেই সুযোগে সে দাস-দাসীদের মারধর করতে শুরু করল এবং খাওয়া-দাওয়া করবার পরে মদ খেয়ে মাতাল হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ধর, সেই গোলাম মনে মনে বলল, ‘আমার মালিক আসতে দেরি করছেন।’ সেই সুযোগে সে গোলাম ও বাঁদীদের মারধর করতে শুরু করল এবং খাওয়া-দাওয়া করবার পরে মদানো রস খেয়ে মাতাল হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সেই দাস যদি ‘আমার প্রভুর আসতে দেরী আছে’, এই ভেবে দাস-দাসীদের মারপিট করে এবং খাওয়া-দাওয়া ও সুরা পান করে মত্ত হয়এ থাকে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু সেই কর্মচারী যদি মনে মনে বলে, “আমার মনিবের আসতে এখন অনেক দেরী আছে? এই মনে করে সে যদি তার অন্য দাস-দাসীদের মারধর করে আর পানাহারে মৎত হয়,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সেই দাস যদি মনে মনে বলে, আমার প্রভুর আসতে দেরি হবে এবং সে দাস দাসীদেরকে মারধর করে, ভোজন ও পান করতে এবং মাতাল হতে আরম্ভ করে,