Luke 13:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, এক জন স্ত্রীলোক, যাকে আঠারো বছর ধরে মন্দ রূহে পেয়েছিল, সে তাকে কুঁজা করে রেখেছে, কোন মতে সোজা হতে পারতো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে এক নারী মন্দ-আত্মার প্রভাবে আঠারো বছর ধরে পঙ্গু হয়েছিল। সে কুঁজো হয়ে পড়েছিল, কিছুতেই সোজা হতে পারত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, একটী স্ত্রীলোক, যাহাকে আঠারো বৎসর ধরিয়া দুর্ব্বলতার আত্মায় পাইয়াছিল, সে কুব্জা, কোন মতে সোজা হইতে পারিত না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখানে একজন স্ত্রীলোক ছিল যাকে এক দুষ্ট আত্মা আঠারো বছর ধরে পঙ্গু করে রেখেছিল৷ সে কুঁজো হয়ে গিয়েছিল, কোনরকমেও সোজা হতে পারত না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“সেখানে এক জন স্ত্রীলোক ছিল, যাকে আঠারো বছর ধরে একটা দুষ্ট-আত্মা ধরেছিল, সে কুঁজো ছিল, কোনো মতে সোজা হতে পারত না ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, একজন স্ত্রীলোক, যাহাকে আঠার বৎসর ধরিয়া দুর্বলতার আত্মায় পাইয়াছিল, সে কুব্জা, কোন মতে সোজা হইতে পারিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে এমন একজন স্ত্রীলোক ছিল যাকে একটা মন্দ আত্মা আঠারো বছর ধরে অসুখে ভোগাচ্ছিল। সে কুঁজা ছিল এবং একেবারেই সোজা হতে পারত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে এমন একজন স্ত্রীলোক ছিল যাকে একটা ভূত আঠারো বছর ধরে অসুখে ভোগাচ্ছিল। সে কুঁজা ছিল এবং একেবারেই সোজা হতে পারত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে একটি স্ত্রীলোক ছিল। এক অপদেবতার ভরে সে আঠেরো বছর পঙ্গু হয়ে ছিল। ফলে কুঁজো হয়ে পড়েছিল সে, সোজা হয়ে দাঁড়াতে পারতো না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে একজন স্ত্রীলোক ছিল যাকে এক দুষ্ট আত্মা আঠারো বছর ধরে পঙ্গু করে রেখেছিল৷ সে কুঁজো হয়ে গিয়েছিল, কোনরকমেই সোজা হতে পারত না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে একজন স্ত্রীলোক ছিল, যাকে আঠারো বছর ধরে একটা দুর্বল করার মন্দ আত্মা ধরেছিল, সে কুঁজো ছিল, কোনো মতে সোজা হতে পারত না।