Luke 13:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু বিশ্রামবারে ঈসা সুস্থ করেছিলেন বলে মজলিস-খানার নেতা ক্রুদ্ধ হল, সে জবাবে লোকদেরকে বললো, ছয় দিন আছে, সেই সকল দিনে কাজ করা উচিত; অতএব ঐ সমস্ত দিনে এসে সুস্থ হয়ো, বিশ্রামবারে নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিশ্রামদিনে যীশু সুস্থ করেছেন দেখে সমাজভবনের অধ্যক্ষ ঘৃণামিশ্রিত ক্রোধে অন্যান্য লোকদের লক্ষ্য করে বলল, “কাজ করার জন্য অন্য ছয় দিন আছে। তাই, ওই দিনগুলিতে তোমরা সুস্থ হতে এসো, বিশ্রামদিনে নয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু বিশ্রামবারে যীশু সুস্থ করিয়াছিলেন বলিয়া সমাজাধ্যক্ষ ক্রুদ্ধ হইল, সে উত্তর করিয়া লোকদিগকে বলিল, ছয় দিন আছে, সেই সকল দিনে কর্ম্ম করা উচিত; অতএব ঐ সকল দিনে আসিয়া সুস্থ হইও, বিশ্রামবারে নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাকে বিশ্রামবারে সুস্থ করলেন বলে সেই সমাজগৃহের নেতা খুবই রেগে গিয়ে লোকদের উদ্দেশ্যে বললেন, ‘সপ্তাহে দুদিন তো কাজ করার জন্য আছে, তাই ঐ সব দিনে এসে সুস্থ হও, বিশ্রামবারে এসো না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু বিশ্রামবারে যীশু সুস্থ করেছিলেন বলে, সমাজগৃহের নেতা রেগে গেলেন এবং সে উত্তর করে লোকদের বলল, ছয় দিন আছে, সেইসব দিনে কাজ করা উচিত; অতএব ঐ সব দিনে এসে সুস্থ হও, বিশ্রামবারে নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু বিশ্রামবারে যীশু সুস্থ করিয়াছিলেন বলিয়া সমাজাধ্যক্ষ ক্রুদ্ধ হইল, সে উত্তর করিয়া লোকদিগকে বলিল, ছয় দিন আছে, সেই সকল দিনে কর্ম করা উচিত; অতএব ঐ সকল দিনে আসিয়া সুস্থ হইও, বিশ্রামবারে নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু বিশ্রামবারে সুস্থ করেছেন বলে সমাজ-ঘরের নেতা বিরক্ত হয়ে লোকদের বললেন, “কাজ করবার জন্য ছয় দিন তো আছেই। সেইজন্য বিশ্রামবারে না এসে ঐ ছয় দিনের মধ্যে এসে সুস্থ হয়ো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা বিশ্রামবারে সুস্থ করেছেন বলে মজলিস-খানার নেতা বিরক্ত হয়ে লোকদের বললেন, “কাজ করবার জন্য ছয় দিন তো আছেই। সেইজন্য বিশ্রামবারে না এসে ঐ ছয় দিনের মধ্যে এসে সুস্থ হয়ো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সাব্বাথ দিনে যীশু সুস্থ করেছেন বলে সমাজভবনের অধ্যক্ষ খুব রেগে গিয়ে বললেন, সপ্তাহে আরও যে ছটি দিন আছে, সেই সমস্ত দিনে এ কাজ করা উচিত। ঐ দিনগুলিতে এসে সুস্থ হয়ো, সাব্বাথ দিনে নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাকে বিশ্রামবারে সুস্থ করলেন বলে সেই সমাজগৃহের নেতা খুবই রেগে গিয়ে লোকদের উদ্দেশ্যে বললেন, “সপ্তাহে দুদিন তো কাজ করার জন্য আছে, তাই ঐ সব দিনে এসে সুস্থ হও, বিশ্রামবারে এসো না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু বিশ্রামবারে যীশু সুস্থ করেছিলেন বলে, সমাজঘরের নেতা রেগে গেলেন এবং সে উত্তর করে লোকদের বলল, ছয় দিন আছে, সেই সব দিনের কাজ করা উচিত; অতএব ঐ সব দিনের এসে সুস্থ হও, বিশ্রামবারে নয়।