Luke 13:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু প্রভু তাকে উত্তর দিয়ে বললেন, ভণ্ডরা, তোমাদের প্রত্যেক জন কি বিশ্রামবারে নিজ নিজ বলদ কিংবা গাধা যাবপাত্র থেকে খুলে পানি খাওয়াতে নিয়ে যায় না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু তাকে উত্তর দিলেন, “ওহে ভণ্ডের দল! তোমরা প্রত্যেক বিশ্রামদিনে বলদ অথবা গর্দভকে গোয়ালঘর থেকে বাঁধন খুলে জল খাওয়ানোর জন্য কি বাইরে নিয়ে যাও না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু প্রভু তাহাকে উত্তর দিয়া কহিলেন, কপটীরা, তোমাদের প্রত্যেক জন কি বিশ্রামবারে আপন আপন বলদ কিম্বা গর্দ্দভ যাবপাত্র হইতে খুলিয়া জল খাওয়াইতে লইয়া যায় না?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রভু এর উত্তরে তাঁকে বললেন, ‘ভণ্ডের দল! তোমরা কি বিশ্রামবারে গরু বা গাধা খোঁযাড় থেকে বের করে জল খাওযাতে নিয়ে যাও না?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু যীশু তাকে উত্তর করে বললেন,” ভণ্ডরা, তোমাদের প্রত্যেক জন কি বিশ্রামবারে নিজের নিজের বলদ কিংবা গাধাকে গোয়াল থেকে খুলে নিয়ে জল খাওয়াতে নিয়ে যাও না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু প্রভু তাহাকে উত্তর দিয়া কহিলেন, কপটীরা, তোমাদের প্রত্যেক জন কি বিশ্রামবারে আপন আপন বলদ কিম্বা গর্দভ যাবপাত্র হইতে খুলিয়া জল খাওয়াইতে লইয়া যায় না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন প্রভু সেই নেতাকে বললেন, “আপনারা ভণ্ড! বিশ্রামবারে আপনারা সবাই কি আপনাদের বলদ বা গাধাকে গোয়াল ঘর থেকে খুলে জল খাওয়াতে নিয়ে যান না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন হযরত ঈসা সেই নেতাকে বললেন, “আপনারা ভণ্ড! বিশ্রামবারে আপনারা সবাই কি আপনাদের বলদ বা গাধাকে গোয়াল ঘর থেকে খুলে পানি খাওয়াতে নিয়ে যান না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু তাকে বললেন, ভণ্ডের দল, তোমরা প্রত্যেকেই কি সাব্বাথ দিনে নিজেদের বলদ কিম্বা গাধাকে গোয়ালঘর থেকে খুলে জল খাওয়াতে নিয়ে যেও না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু এর উত্তরে তাঁকে বললেন, “ভণ্ডের দল! তোমরা কি বিশ্রামবারে গরু বা গাধা খোঁযাড় থেকে বার করে জল খাওয়াতে নিয়ে যাও না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যীশু তাকে উত্তর করে বললেন, “ভণ্ডরা, তোমাদের প্রত্যেক জন কি বিশ্রামবারে নিজের নিজের বলদ কিংবা গাধাকে গোয়াল থেকে খুলে নিয়ে জল খাওয়াতে নিয়ে যাও না?