Luke 13:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে এই স্ত্রীলোক, ইব্রাহিমের কন্যা, যাকে শয়তান, দেখ, আজ আঠারো বছর ধরে বেঁধে রেখেছিল, এর এই বন্ধন থেকে বিশ্রামবারে মুক্তি পাওয়া কি উচিত নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে, অব্রাহামের কন্যা এই নারী, শয়তান যাকে দীর্ঘ আঠারো বছর বেঁধে রেখেছিল, বিশ্রামদিনে তাকে বাঁধন থেকে মুক্ত করা কি উচিত নয়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে এই স্ত্রীলোক, অব্রাহামের কন্যা, যাহাকে শয়তান, দেখ, আজ আঠারো বৎসর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহার এই বন্ধন হইতে বিশ্রামবারে মুক্তি পাওয়া কি উচিত নয়?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই স্ত্রীলোকটি, য়ে অব্রাহামের বংশে জন্মেছে, যাকে শয়তান আঠারো বছর ধরে বেঁধে রেখেছিল, বিশ্রামবার বলে কি সে সেই বাঁধন থেকে মুক্ত হবে না?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তবে এই স্ত্রীলোক, অব্রাহামের কন্যা, যাকে দুষ্ট-আত্মা, দেখ, আজ আঠারো বছর ধরে বেঁধে রেখেছিল, এর এই বন্ধন থেকে বিশ্রামবারে মুক্তি পাওয়া কী উচিত নয়?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে এই স্ত্রীলোক, অব্রাহামের কন্যা, যাহাকে শয়তান, দেখ, আজ আঠার বৎসর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহার এই বন্ধন হইতে বিশ্রাম বারে মুক্তি পাওয়া কি উচিত নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে অব্রাহামের বংশের এই যে স্ত্রীলোকটিকে আঠারো বছর ধরে শয়তান বেঁধে রেখেছিল, সেই বাঁধন থেকে বিশ্রামবারে কি তাকে মুক্ত করা উচিত নয়?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে ইব্রাহিমের বংশের এই যে স্ত্রীলোকটিকে আঠারো বছর ধরে শয়তান বেঁধে রেখেছিল, সেই বাঁধন থেকে বিশ্রামবারে কি তাকে মুক্ত করা উচিত নয়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই স্ত্রীলোকটি, যাকে শয়তান আঠেরো বছর ধরে বন্দী করে রেখেছে, সে কি অব্রাহামের কন্যা নয়? সাব্বাথ দিনে কি একে মুক্ত করা উচিত নয়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই স্ত্রীলোকটি, যে অব্রাহামের বংশে জন্মেছে, যাকে শয়তান আঠারো বছর ধরে বেঁধে রেখেছিল, বিশ্রামবার বলে কি সে সেই বাঁধন থেকে মুক্ত হবে না?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে এই স্ত্রীলোক, অব্রাহামের কন্যা, দেখ যাকে শয়তান আজ আঠারো বছর ধরে বেঁধে রেখেছিল, এর এই বন্ধন থেকে বিশ্রামবারে মুক্তি পাওয়া কি উচিত নয়?”