Luke 13:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি এসব কথা বললে তাঁর বিপক্ষেরা সকলে লজ্জিত হল; কিন্তু তাঁর দ্বারা যে সমস্ত মহিমার কাজ হচ্ছিল, তাতে সমস্ত সাধারণ লোক আনন্দিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা শুনে তাঁর সমস্ত বিরোধী লজ্জিত হল। কিন্তু তাঁর বিস্ময়কর কাজগুলি দেখে সাধারণ লোকেরা আনন্দিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি এই সকল কথা বলিলে তাঁহার বিপক্ষেরা সকলে লজ্জিত হইল; কিন্তু তাঁহার দ্বারা যে সমস্ত মহিমার কার্য্য হইতেছিল, তাহাতে সমস্ত সাধারণ লোক আনন্দিত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি এই কথা বলাতে যাঁরা তাঁর বিরুদ্ধে ছিল তারা সকলেই খুব লজ্জা পেল; আর তিনি য়ে অপূর্ব কাজ করেছেন তার জন্য সমবেত জনতা আনন্দ করতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি এইকথা বললে, তাঁর বিরোধিরা সবাই লজ্জিত হল; কিন্তু তাঁর মাধ্যমে যে সমস্ত মহিমার কাজ হচ্ছিল, তাতে সমস্ত সাধারণ লোক আনন্দিত হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি এই সকল কথা কহিলে তাঁহার বিপক্ষেরা সকলে লজ্জিত হইল; কিন্তু তাঁহার দ্বারা যে সমস্ত মহিমার কার্য হইতেছিল, তাহাতে সমস্ত সাধারণ লোক আনন্দিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি এই কথা বললে পর যারা তাঁর বিরুদ্ধে ছিল তারা সবাই লজ্জা পেল। কিন্তু অন্য লোকেরা তাঁর এই সমস্ত মহান কাজ দেখে আনন্দিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি এই কথা বললে পর যারা তাঁর বিরুদ্ধে ছিল তারা সবাই লজ্জা পেল। কিন্তু অন্য লোকেরা তাঁর এই সমস্ত মহান কাজ দেখে আনন্দিত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর এই কথায় তাঁর বিপক্ষ দলের লোকের লজ্জিত হল কিন্তু জনতা তাঁর অলৌকিক কাজের জন্য খুব আনন্দ প্রকাশ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি এই কথা বলাতে যাঁরা তাঁর বিরুদ্ধে ছিল তারা সকলেই খুব লজ্জা পেল; আর তিনি যে অপূর্ব কাজ করেছেন তার জন্য সমবেত জনতা আনন্দ করতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি এই কথা বললে, তাঁর বিরোধীরা সবাই লজ্জিত হল; কিন্তু তাঁর মাধ্যমে যে সমস্ত গৌরবময় কাজ হচ্ছিল, তাতে সমস্ত সাধারণ লোক আনন্দিত হল।