Luke 13:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা সরিষা-দানার মত, যা কোন ব্যক্তি নিয়ে নিজের বাগানে বপন করলো। পরে তা বেড়ে গাছ হয়ে উঠলো এবং আসমানের পাখিরা এসে তার শাখাতে বাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এ হল এক সর্ষে বীজের মতো যা এক ব্যক্তি সেটাকে তার বাগানে রোপণ করল। তারপর সেটি বেড়ে উঠে গাছে পরিণত হল, আর আকাশের পাখিরা এসে তার শাখায় আশ্রয় নিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা সরিষা-দানার তুল্য, যাহা কোন ব্যক্তি লইয়া আপন উদ্যানে বপন করিল; পরে তাহা বাড়িয়া গাছ হইয়া উঠিল, এবং আকাশের পক্ষিগণ আসিয়া তাহার শাখাতে বাস করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এ হল একটা ছোট্ট সরষে বীজের মতো, যা একজন লোক নিয়ে তার বাগানে পুঁতল, আর তা থেকে অঙ্কুর বেরিয়ে সেটা বাড়তে লাগল, পরে সেটা একটা গাছে পরিণত হলে তার ডালপালাতে আকাশের পাখিরা এসে বাসা বাঁধল৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তা সরষে-দানার মত, যা কোনো লোক নিয়ে নিজের বাগানে ছড়ালো; পরে তা বেড়ে গাছ হয়ে উঠল, এবং পাখিরা এসে তার ডালে বাসা বাঁধলো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা সরিষা-দানার তুল্য, যাহা কোন ব্যক্তি লইয়া আপন উদ্যানে বপন করিল; পরে তাহা বাড়িয়া গাছ হইয়া উঠিল, এবং আকাশের পক্ষিগণ আসিয়া তাহার শাখাতে বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের রাজ্য এমন একটা সর্ষে-দানার মত যা একজন লোক নিয়ে তার বাগানে লাগাল। পরে চারা বেড়ে উঠে একটা গাছ হয়ে উঠল। তখন পাখীরা এসে তার ডালপালায় বাসা বাঁধল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র রাজ্য এমন একটা সরিষা-দানার মত যা একজন লোক নিয়ে তার বাগানে লাগাল। পরে চারা বেড়ে উঠে একটা গাছ হয়ে উঠল। তখন পাখীরা এসে তার ডালপালায় বাসা বাঁধল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ হল একটি সরিষা বীজের মত, একটি লোক একদিন সেটি তার বাগানে পুঁতল। সেটি তারপর বড় হয়ে একটি গাছে পরিণত হল। আর তখন আকাশের পাখিরা এসে তার ডালে বাসা বাঁধল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ হল একটা ছোট্ট সরষে বীজের মতো, যা একজন লোক নিয়ে তার বাগানে পুঁতল, আর তা থেকে অঙ্কুর বেরিয়ে সেটা বাড়তে লাগল, পরে সেটা একটা গাছে পরিণত হলে তার ডালপালাতে আকাশের পাখিরা এসে বাসা বাঁধল৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা সরষে দানার মত, যা কোনো লোক নিয়ে নিজের বাগানে ছড়ালো; পরে তা বেড়ে গাছ হয়ে উঠল এবং পাখিরা স্বর্গ থেকে এসে তার ডালে বাসা বাঁধলো।