Luke 13:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা এমন খামির মত, যা কোন স্ত্রীলোক নিয়ে তিন মাণ ময়দার মধ্যে মিশালো, শেষে সমস্তই ফেঁপে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এ এমন খামিরের মতো যা একজন স্ত্রীলোক তিন পাল্লা ময়দার সঙ্গে মেশালো, ফলে সমস্ত ময়দা ফেঁপে উঠল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা এমন তাড়ীর তুল্য, যাহা কোন স্ত্রীলোক লইয়া তিন মাণ ময়দার মধ্যে ঢাকিয়া রাখিল, শেষে সমস্তই তাড়ীময় হইয়া উঠিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এ হল খামিরের মতো, যা কোন একজন স্ত্রীলোক একতাল ময়দার সঙ্গে মেশাল, পরে সেই খামিরে সমস্ত তালটা ফুলে উঠল৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তা এমন খামির মত, যা কোনো স্ত্রীলোক নিয়ে ময়দার মধ্যে ঢেকে রাখল, শেষে পুরোটাই খামিতে পূর্ণ হয়ে উঠল।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা এমন তাড়ীর তুল্য, যাহা কোন স্ত্রীলোক লইয়া তিন মণ ময়দার মধ্যে ঢাকিয়া রাখিল, শেষে সমস্তই ফাঁপিয়া উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের রাজ্য খামির মত। একজন স্ত্রীলোক তা নিয়ে আঠারো কেজি ময়দার সংগে মিশাল, ফলে সব ময়দাই ফেঁপে উঠল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র রাজ্য খামির মত। একজন স্ত্রীলোক তা নিয়ে আঠারো কেজি ময়দার সংগে মিশাল, ফলে সব ময়দাই ফেঁপে উঠল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ হল খামিরের মত। একটি স্ত্রীলোক যা নিয়ে তিন মণ ময়দার মধ্যে রেখে দিল। তাতে সব ময়দাটাই খামিরে মেতে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এ হল খামিরের মতো, যা কোন একজন স্ত্রীলোক একতাল ময়দার সঙ্গে মেশাল, পরে সেই খামিরে সমস্ত তালটা ফুলে উঠল৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা এমন খামির মত, যা কোনো স্ত্রীলোক নিয়ে ময়দার মধ্যে ঢেকে রাখল, শেষে পুরোটাই খামিরে পূর্ণ হয়ে উঠল।”