Luke 13:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করে উপদেশ দিতে দিতে জেরুশালেমের দিকে গমন করছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর যীশু নগরে ও গ্রামে শিক্ষা দিতে দিতে জেরুশালেমের দিকে চললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিতে দিতে যিরূশালেমের দিকে গমন করিতেছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু বিভিন্ন নগর ও গ্রামের মধ্য দিয়ে য়েতে য়েতে শিক্ষা দিচ্ছিলেন, এইভাবে তিনি জেরুশালেমের দিকে এগিয়ে চললেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি শহরে শহরে ও গ্রামে গ্রামে ঘুরে শিক্ষা দিতে দিতে জিরুশালেমের দিকে যাচ্ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিতে দিতে যিরূশালেমের দিকে গমন করিতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গ্রামে গ্রামে ও শহরে শহরে শিক্ষা দিতে দিতে যীশু যিরূশালেমের দিকে এগিয়ে চললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গ্রামে গ্রামে ও শহরে শহরে শিক্ষা দিতে দিতে ঈসা জেরুজালেমের দিকে এগিয়ে চললেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিভিন্ন গ্রাম ও নগরে শিক্ষা দিতে দিতে যীশু জেরুশালেমের দিকে যাচ্ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু বিভিন্ন নগর ও গ্রামের মধ্য দিয়ে যেতে যেতে শিক্ষা দিচ্ছিলেন, এইভাবে তিনি জেরুশালেমের দিকে এগিয়ে চললেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি শহরে শহরে ও গ্রামে গ্রামে ঘুরে শিক্ষা দিতে দিতে যিরুশালেমের দিকে যাচ্ছিলেন।