Luke 13:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গৃহকর্তা উঠে দরজা বন্ধ করলে পর তোমরা বাইরে দাঁড়িয়ে দরজায় আঘাত করতে আরম্ভ করবে, বলবে, প্রভু, আমাদেরকে দরজা খুলে দিন; আর জবাবে তিনি তোমাদেরকে বলবেন, আমি জানি না, তোমরা কোথাকার লোক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বাড়ির কর্তা একবার উঠে দ্বার বন্ধ করে দিলে তোমরা বাইরে দাঁড়িয়ে কড়া নাড়িয়ে মিনতি করতে থাকবে, ‘মহাশয়, আমাদের জন্য দ্বার খুলে দিন।’ কিন্তু তিনি উত্তর দেবেন, ‘তোমরা কোথা থেকে এসেছ, আমি জানি না।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গৃহকর্ত্তা উঠিয়া দ্বার রুদ্ধ করিলে পর তোমরা বাহিরে দাঁড়াইয়া দ্বারে আঘাত করিতে আরম্ভ করিবে, বলিবে, প্রভু, আমাদিগকে দ্বার খুলিয়া দিউন; আর তিনি উত্তর করিয়া তোমাদিগকে বলিবেন, আমি জানি না, তোমরা কোথাকার লোক;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঘরের কর্তা উঠে যখন দরজা বন্ধ করবেন, তখন তোমরা বাইরে দাঁড়িয়ে দরজায় ঘা দিতে দিতে বলবে, ‘প্রভু আমাদের জন্য দরজা খুলে দিন৷’ কিন্তু তিনি তোমাদের বলবেন, ‘তোমরা কোথা থেকে এসেছ; আমি জানি না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঘরের মালিক উঠে দরজা বন্ধ করলে পর তোমরা বাইরে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়াতে নাড়াতে বলবে, প্রভু, আমাদের জন্য দরজা খুলে দিন; আর তিনি উত্তর করে তোমাদের বলবেন, আমি জানি না, তোমরা কোথা থেকে এসেছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গৃহকর্তা উঠিয়া দ্বার রুদ্ধ করিলে পর তোমরা বাহিরে দাঁড়াইয়া দ্বারে আঘাত করিতে আরম্ভ করিবে, বলিবে, প্রভু, আমাদিগকে দ্বার খুলিয়া দিউন; আর তিনি উত্তর করিয়া তোমাদিগকে বলিবেন, আমি জানি না, তোমরা কোথাকার লোক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঘরের কর্তা যখন উঠে দরজা বন্ধ করবেন তখন আপনারা বাইরে দাঁড়িয়ে দরজায় ঘা দিতে দিতে বলবেন, ‘প্রভু, আমাদের জন্য দরজা খুলে দিন।’ কিন্তু তিনি আপনাদের এই উত্তর দেবেন, ‘তোমরা কোথা থেকে এসেছ আমি জানি না।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঘরের কর্তা যখন ওঠে দরজা বন্ধ করবেন তখন আপনারা বাইরে দাঁড়িয়ে দরজায় ঘা দিতে দিতে বলবেন, ‘হুজুর, আমাদের জন্য দরজা খুলে দিন।’ কিন্তু তিনি আপনাদের এই জবাব দেবেন, ‘তোমরা কোথা থেকে এসেছ আমি জানি না।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাড়ির কর্তা দরজা বন্ধ করে দেওয়ার পর তোমরা বাইরে দাঁড়িয়ে দরজায় ঘা দিয়ে বলবে, ‘প্রভু দরজা খুলে দিন’ কিন্তু তিনি বলবেন, ‘তোমরা কোথা থেকে এসেছ, আমি জানি না।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঘরের কর্তা উঠে যখন দরজা বন্ধ করবেন, তখন তোমরা বাইরে দাঁড়িয়ে দরজায় ঘা দিতে দিতে বলবে, ‘প্রভু আমাদের জন্য দরজা খুলে দিন৷’ কিন্তু তিনি তোমাদের বলবেন, ‘তোমরা কোথা থেকে এসেছ; আমি জানি না৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঘরের মালিক উঠে দরজা বন্ধ করলে পর তোমরা বাইরে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়াতে নাড়াতে বলবে, প্রভু, আমাদের জন্য দরজা খুলে দিন; আর তিনি উত্তর করে তোমাদের বলবেন, আমি জানি না, তোমরা কোথা থেকে এসেছ;