Luke 13:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তোমরা বলতে আরম্ভ করবে, আমরা আপনার সাক্ষাতে ভোজন পান করেছি এবং আমাদের পথে পথে আপনি উপদেশ দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তখন তোমরা বলবে, ‘আমরা আপনার সঙ্গে খাওয়াদাওয়া করেছি, আমাদের পথে পথে আপনি শিক্ষা দিয়েছেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তোমরা বলিতে আরম্ভ করিবে, আমরা আপনার সাক্ষাতে ভোজন পান করিয়াছি, এবং আমাদের পথে পথে আপনি উপদেশ দিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারপর তোমরা বলতে থাকবে, ‘আমরা আপনার সঙ্গে খাওযা দাওযা করেছি; আর আপনি তো আমাদের পথে পথে উপদেশ দিয়েছেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তোমরা বলবে, আমরা আপনার সঙ্গে খাওয়া-দাওয়া করেছি, এবং আমাদের রাস্তায় রাস্তায় আপনি উপদেশ দিয়েছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তোমরা বলিতে আরম্ভ করিবে, আমরা আপনার সাক্ষাতে ভোজন পান করিয়াছি, এবং আমাদের পথে পথে আপনি উপদেশ দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আপনারা বলবেন, ‘আমরা আপনার সংগে খাওয়া-দাওয়া করেছি, আর আপনি তো আমাদের রাস্তায় রাস্তায় শিক্ষা দিতেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আপনারা বলবেন, ‘আমরা আপনার সংগে খাওয়া-দাওয়া করেছি, আর আপনি তো আমাদের রাস্তায় রাস্তায় শিক্ষা দিতেন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা তখন বলবে, ‘আপনার সামনে আমরা খাওয়া-দাওয়া করেছি, আমাদের পথে পথে আপনি শিক্ষা দিয়েছেন।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তোমরা বলতে থাকবে, ‘আমরা আপনার সঙ্গে খাওয়া দাওয়া করেছি; আর আপনি তো আমাদের পথে পথে উপদেশ দিয়েছেন৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমরা বলবে, আমরা আপনার সঙ্গে খাওয়া দাওয়া করেছি এবং আমাদের রাস্তায় রাস্তায় আপনি উপদেশ দিয়েছেন।