Luke 13:32 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদেরকে বললেন, তোমরা গিয়ে সেই শিয়ালকে বল, দেখ, আজ এবং আগামীকাল আমি বদ-রূহ্‌ ছাড়াচ্ছি ও রোগীদের সুস্থ করছি এবং তৃতীয় দিনে আমার কাজ শেষ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি উত্তর দিলেন, “সেই শিয়ালকে গিয়ে বলো, ‘আজ ও আগামীকাল, আমি ভূতদের তাড়াব, অসুস্থ মানুষদের সুস্থ করব এবং তৃতীয় দিনে আমি আমার লক্ষ্যে উপনীত হব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা গিয়া সেই শৃগালকে বল, দেখ, অদ্য এবং কল্য আমি ভূত ছাড়াইতেছি, ও আরোগ্য সাধন করিতেছি, এবং তৃতীয় দিবসে সিদ্ধকর্ম্মা হইব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাদের বললেন, ‘তোমরা গিয়ে সেই শিযালটাকে বল, ‘আমি আজ ও কাল ভূত ছাড়াবো ও রোগীদের সুস্থ করব, আর তৃতীয় দিনে আমি আমার কাজ শেষ করব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি তাদের বললেন, তোমরা গিয়ে শিয়ালকে বল, দেখ, আজ ও কাল আমি ভূত ছাড়াচ্ছি, ও রোগীদের সুস্থ করছি, এবং তৃতীয় দিনে আমি আমার কাজ শেষ করব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা গিয়া সেই শৃগালকে বল, দেখ, অদ্য এবং কল্য আমি ভূত ছাড়াইতেছি, ও আরোগ্য সাধন করিতেছি, এবং তৃতীয় দিবসে সিদ্ধকর্মা হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাদের বললেন, “আপনারা গিয়ে সেই শিয়ালকে বলুন, ‘আর কয়েকদিন আমি মন্দ আত্মা ছাড়াব এবং রোগীদের সুস্থ করব আর তারপর আমার কাজ শেষ করব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাদের বললেন, “আপনারা গিয়ে সেই শিয়ালকে বলুন, ‘আর কয়েকদিন আমি ভূত ছাড়াব এবং রোগীদের সুস্থ করব আর তারপর আমার কাজ শেষ করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাদের বললেন, যাও, ঐ শেয়ালটাকে গিয়ে বল যে, আজ ও আগামী কাল আমি অপদেবতা দূর করছি ও রোগীদের সুস্থ করছি, তৃতীয় দিনে আমি আমার কাজ শেষ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাদের বললেন, “তোমরা গিয়ে সেই শিয়ালটাকে বল, ‘আমি আজ ও কাল ভূত ছাড়াবো ও রোগীদের সুস্থ করব, আর তৃতীয় দিনে আমি আমার কাজ শেষ করব৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদের বললেন, তোমরা গিয়ে সেই শিয়ালকে বল, দেখ, আজ ও কাল আমি ভূত ছাড়াচ্ছি, ও রোগীদের সুস্থ করছি এবং তৃতীয় দিনের আমি আমার কাজ শেষ করব।