Luke 13:35 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তোমাদের সেই বাড়ি তোমাদের জন্য উৎসন্ন হয়ে পড়ে রইলো। আর আমি তোমাদেরকে বলছি, যে সময় পর্যন্ত তোমরা না বলবে, “ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন,” সেই সময় পর্যন্ত তোমরা আমাকে আর দেখতে পাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, তোমাদের গৃহ তোমাদের জন্য পরিত্যক্ত হয়ে পড়ে রইল। আমি তোমাদের বলছি, যতক্ষণ না তোমরা বলবে, ‘ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন’ ততক্ষণ পর্যন্ত তোমরা আর আমাকে দেখতে পাবে না। ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তোমাদের সেই গৃহ তোমাদের নিমিত্ত উৎসন্ন পড়িয়া রহিল। আর আমি তোমাদিগকে বলিতেছি, যে সময় পর্য্যন্ত তোমরা না বলিবে, “ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন,” সেই সময় পর্য্যন্ত তোমরা আমাকে আর দেখিতে পাইবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইজন্য দেখ তোমাদের গৃহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে৷ আমি তোমাদের বলছি, যতদিন না তোমরা বলবে, ‘ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন, ততদিন তোমরা আমায় আর দেখতে পাবে না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দেখ, তোমাদের সেই ঘর তোমাদের জন্য বাদ হয়ে পড়ে থাকল। আর আমি তোমাদের বলছি, যত দিন না পর্যন্ত তোমরা না বলবে, “ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন,” তত দিন পর্যন্ত তোমরা আমাকে আর দেখতে পাবে না।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তোমাদের সেই গৃহ তোমাদের নিমিত্ত উৎসন্ন পড়িয়া রহিল। আর আমি তোমাদিগকে বলিতেছি, যে সময় পর্যন্ত তোমরা না বলিবে, “ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন,” সেই সময় পর্যন্ত তোমরা আমাকে আর দেখিতে পাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, তোমাদের বাড়ী তোমাদের সামনে খালি হয়ে পড়ে থাকবে। আমি তোমাদের বলছি, যতদিন না তোমরা বলবে, ‘যিনি প্রভুর নামে আসছেন তাঁর গৌরব হোক,’ ততদিন তোমরা আর আমাকে দেখতে পাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, তোমাদের বাড়ী তোমাদের সামনে খালি হয়ে পড়ে থাকবে। আমি তোমাদের বলছি, যতদিন না তোমরা বলবে, ‘যিনি মাবুদের নামে আসছেন তাঁর প্রশংসা হোক,’ ততদিন তোমরা আর আমাকে দেখতে পাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, তোমাদের গৃহ পরিত্যক্ত হল। তোমাদের আমি বলে দিলাম, যতদিন না তোমরা বলবে, ‘যিনি প্রভুর নামে আসছেন ধন্য তিনি’, ততদিন তোমরা আমাকে আর দেখতে পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইজন্য দেখ তোমাদের গৃহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকবে৷ আমি তোমাদের বলছি, যতদিন না তোমরা বলবে, ‘ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন, ততদিন তোমরা আমায় আর দেখতে পাবে না৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, তোমাদের বাড়ি তোমাদের জন্য খালি হয়ে পড়ে থাকবে। আর আমি তোমাদের বলছি, তোমরা এখন থেকে আমাকে আর দেখতে পাবে না, যত দিন পর্যন্ত তোমরা না বলবে, “ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসছেন।”