Luke 13:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অথবা সেই আঠারো জন, যাদের উপরে শীলোহে অবস্থিত উচ্চগৃহ পড়ে গিয়ে তারা মারা পড়লো, তোমরা কি তাদের বিষয়ে মনে করছো যে, তারা জেরুশালেম-নিবাসী অন্য সকল লোকের চেয়ে বেশি অপরাধী ছিল?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথবা, সিলোয়ামের মিনার চাপা পড়ে যে আঠারো জনের মৃত্যু হয়েছিল, তোমরা কি মনে করো, অন্যান্য জেরুশালেমবাসীদের চেয়ে তারা বেশি অপরাধী ছিল?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অথবা সেই আঠারো জন, যাহাদের উপরে শীলোহে স্থিত উচ্চগৃহ পড়িয়া গিয়া তাহাদিগকে মারিয়া ফেলিল, তোমরা কি তাহাদের বিষয়ে মনে করিতেছ যে, তাহারা যিরূশালেম-নিবাসী অন্য সকল লোক অপেক্ষা অধিক অপরাধী ছিল?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শীলোহ চূড়ো ভেঙ্গে পড়ে য়ে আঠারো জনের মৃত্যু হয়েছিল, তাদের বিষয়ে তোমাদের কি মনে হয়? তোমরা কি মনে কর জেরুশালেমের বাকী সব লোকদের থেকে তারা বেশী দোষে দোষী ছিল?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই আঠারো জন, যাদের উপরে শীলোহের উঁচু দূর্গের চূড়া চাপা পড়ে গিয়ে মারা গিয়েছিল, তোমরা কি তাদের বিষয়ে মনে করছ যে, তারা কি জিরুশালেমের অন্য সব লোকদের থেকে বেশি পাপী ছিল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে। অথবা সেই আঠার জন, যাহাদের উপরে শীলোহে স্থিত উচ্চ গৃহ পড়িয়া গিয়া তাহাদিগকে মারিয়া ফেলিল, তোমরা কি তাহাদের বিষয়ে মনে করিতেছ যে, তাহারা যিরূশালেম-নিবাসী অন্য সকল লোক অপেক্ষা অধিক অপরাধী ছিল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শীলোহের উঁচু ঘরটা পড়ে যাওয়ার দরুন যে আঠারোজনের মৃত্যু হয়েছিল, আপনাদের কি মনে হয় যে, যিরূশালেমের বাকী লোকদের চেয়ে তাদের বেশী দোষ ছিল?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শীলোহের উঁচু ঘরটা পড়ে যাওয়ার দরুন যে আঠারোজনের মৃত্যু হয়েছিল, আপনাদের কি মনে হয় যে, জেরুজালেমের বাকী লোকদের চেয়ে তাদের বেশী দোষ ছিল?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অথবা শীলোয়ামের মিনার চাপা পড়ে যে আঠারো জন মারা গিয়েছিল, তোমরা কি মনে কর অন্যান্য জেরুশালেম নিবাসীদের চেয়ে তারা বেশী অপরাধী ছিল?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শীলোহ চূড়ো ভেঙ্গে পড়ে যে আঠারো জনের মৃত্যু হয়েছিল, তাদের বিষয়ে তোমাদের কি মনে হয়? তোমরা কি মনে কর জেরুশালেমের বাকী সব লোকদের থেকে তারা বেশী দোষে দোষী ছিল?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই আঠারো জন, যাদের উপরে শীলোহের উঁচু দূর্গের চূড়া চাপা পড়ে গিয়ে মারা গিয়েছিল, তোমরা কি তাদের বিষয়ে মনে করছ যে, তারা কি যিরুশালেমের অন্য সব লোকদের থেকে বেশি পাপী ছিল?