Luke 13:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি এই দৃষ্টান্তটি বললেন, কোন ব্যক্তির আঙ্গুর-ক্ষেতে তাঁর একটা ডুমুর গাছ ছিল; আর তিনি এসে সেই গাছে ফলের খোঁজ করলেন, কিন্তু পেলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তিনি এই রূপকটি বললেন: “এক ব্যক্তি তাঁর দ্রাক্ষাক্ষেতে একটি ডুমুর গাছ লাগিয়েছিলেন। তিনি ফলের আশায় গাছটির কাছে গেলেন কিন্তু একটি ফলও খুঁজে পেলেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি এই দৃষ্টান্তটী কহিলেন; কোন ব্যক্তির দ্রাক্ষাক্ষেত্রে তাঁহার একটা ডুমুরগাছ রোপিত ছিল; আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন, কিন্তু পাইলেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর যীশু তাদের এই দৃষ্টান্তটি বললেন, ‘একজন লোক তার বাগানে একটি ডুমুর গাছ পুঁতেছিল৷ পরে সে এসে সেই গাছে ফল হয়েছে কি না খোঁজ করল, কিন্তু কোন ফল দেখতে পেল না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এরপর যীশু তাদের শিক্ষা দেবার জন্য এই দৃষ্টান্তটি (ছোট গল্প) বললেন;” কোনো এক জন লোকের আঙ্গুর ক্ষেতে একটা ডুমুর গাছ লাগানো ছিল; আর তিনি এসে সেই গাছে ফলের খোঁজ করলেন, কিন্তু পেলেন না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি এই দৃষ্টান্তটি কহিলেন; কোন ব্যক্তির দ্রাক্ষাক্ষেত্রে তাঁহার একটা ডুমুর গাছ রোপিত ছিল; আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন, কিন্তু পাইলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর শিক্ষা দেবার জন্য যীশু এই কথা বললেন: “কোন একজন লোকের ফলের বাগানে একটা ডুমুর গাছ লাগানো হয়েছিল। একবার তিনি এসে ফলের খোঁজ করলেন কিন্তু পেলেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর শিক্ষা দেবার জন্য ঈসা এই কথা বললেন: “কোন একজন লোকের ফলের বাগানে একটা ডুমুর গাছ লাগানো হয়েছিল। একবার তিনি এসে ফলের তালাশ করলেন কিন্তু পেলেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর যীশু তাদের একটা উপাখ্যান বললেনঃ এক ব্যক্তি তাঁর আঙ্গুর ক্ষেতে একটা ডুমুরগাছ লাগিয়েছিলেন। একদিন তিনি ফলের আশায় সেই গাছের কাছে এসে একটিও ফল পেলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যীশু তাদের এই দৃষ্টান্তটি বললেন, “একজন লোক তার বাগানে একটি ডুমুর গাছ পুঁতেছিল৷ পরে সে এসে সেই গাছে ফল হয়েছে কি না খোঁজ করল, কিন্তু কোন ফল দেখতে পেল না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরপর যীশু তাদের শিক্ষা দেবার জন্য এই দৃষ্টান্তটি বললেন; “কোনো একজন লোকের আঙ্গুর ক্ষেতে একটা ডুমুরগাছ লাগানো ছিল; আর তিনি এসে সেই গাছে ফলের খোঁজ করলেন, কিন্তু পেলেন না।