Luke 14:15 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব কথা শুনে যারা বসেছিল, তাদের মধ্যে এক ব্যক্তি তাঁকে বললো, ধন্য সেই ব্যক্তি, যে আল্লাহ্‌র রাজ্যে ভোজন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সঙ্গে ভোজে খাচ্ছিলেন এমন এক ব্যক্তি একথা শুনে যীশুকে বলল, “ধন্য সেই মানুষ, যে ঈশ্বরের রাজ্যের ভোজে আহার করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল কথা শুনিয়া, যাহারা বসিয়াছিল, তাহাদের মধ্যে এক ব্যক্তি তাঁহাকে কহিল, ধন্য সেই ব্যক্তি, যে ঈশ্বরের রাজ্যে ভোজন করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা খেতে বসেছিল তাদের মধ্যে একজন এই কথা শুনে যীশুকে বলল, ‘ঈশ্বরের রাজ্যে যাঁরা খেতে বসবে তারা সকলে ধন্য৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই সব কথা শুনে, যারা বসেছিল, তাদের মধ্যে এক ব্যক্তি তাকে বলল,” ধন্য সেই ব্যক্তি, যে ঈশ্বরের রাজ্যে ভোজে বসবে।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল কথা শুনিয়া, যাহারা বসিয়াছিল, তাহাদের মধ্যে এক ব্যক্তি তাঁহাকে কহিল, ধন্য সেই ব্যক্তি, যে ঈশ্বরের রাজ্যে ভোজন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা খেতে বসছিল তাদের মধ্যে একজন এই কথা শুনে যীশুকে বলল, “যিনি ঈশ্বরের রাজ্যে খেতে বসবেন তিনি ধন্য।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা খেতে বসেছিল তাদের মধ্যে একজন এই কথা শুনে ঈসাকে বলল, “যিনি আল্লাহ্‌র রাজ্যে খেতে বসবেন তিনি ধন্য।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা যীশুর সঙ্গে ভোজে বসেছিল, তাদের মধ্যে একজন এই কথা শুনে বলল, ধন্য সেই ব্যক্তি যে ঐশরাজ্যের ভোজে যোগ দিতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা খেতে বসেছিল তাদের মধ্যে একজন এই কথা শুনে যীশুকে বলল, “ঈশ্বরের রাজ্যে যারা খেতে বসবে তারা সকলে ধন্য৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব কথা শুনে, যারা বসেছিল, তাদের মধ্যে এক ব্যক্তি তাকে বলল, “যে ঈশ্বরের রাজ্যে ভোজে বসবে, সেই ধন্য।”