Luke 14:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ভোজনের সময়ে তাঁর গোলাম দ্বারা দাওয়াতীদেরকে বলে পাঠালেন, এসো, এখন সকলই প্রস্তুত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভোজের সময় তিনি তাঁর দাসের মারফত নিমন্ত্রিতদের বলে পাঠালেন, ‘সব আয়োজনই এখন সম্পূর্ণ, তোমরা এসো।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ভোজনের সময়ে আপন দাস দ্বারা নিমন্ত্রিতদিগকে বলিয়া পাঠাইলেন, আইস, এখন সকলই প্রস্তুত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভোজ খাওযার সময় হলে সে তার দাসকে দিয়ে নিমন্ত্রিত লোকদের বলে পাঠাল, ‘তোমরা এস! কারণ এখন সবকিছু প্রস্তুত হয়েছে!
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে ভোজের সময়ে নিজের দাসদের দিয়ে নিমন্ত্রিতদের বলে পাঠালেন, আসুন, এখন সবই প্রস্তুত হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ভোজনের সময়ে আপন দাস দ্বারা নিমন্ত্রিতদিগকে বলিয়া পাঠাইলেন, আইস, এখন সকলই প্রস্তুত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভোজের সময় হলে পর তিনি তাঁর দাসকে দিয়ে নিমন্ত্রিত লোকদের বলে পাঠালেন, ‘আসুন, এখন সবই প্রস্তুত হয়েছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেজবানীর সময় হলে পর তিনি তাঁর গোলামকে দিয়ে যে লোকদের দাওয়াত করা হয়েছিল, তাদের বলে পাঠালেন, ‘আসুন, এখন সবই প্রস্তুত হয়েছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভোজের সময় হলে তিনি তাঁর ভৃত্য মারফৎ নিমন্ত্রিতদের কাছে বলে পাঠালেন, ‘আসুন সবই তৈরী।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভোজ খাওয়ার সময় হলে সে তার দাসকে দিয়ে নিমন্ত্রিত লোকদের বলে পাঠাল, ‘তোমরা এস! কারণ এখন সবকিছু প্রস্তুত হয়েছে!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ভোজের দিনের নিজের দাসদের দিয়ে নিমন্ত্রিত লোকদের ডাকার জন্য বললেন, আসুন, এখন সবই প্রস্তুত হয়েছে।