Luke 14:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই গোলাম বললো, মালিক, আপনি যা হুকুম করেছিলেন, তা করা হয়েছে, আর এখনও স্থান আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই দাস বলল, ‘প্রভু, আপনার আদেশমতোই কাজ হয়েছে, কিন্তু এখনও অনেক জায়গা খালি আছে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে দাস কহিল, প্রভু, আপনি যাহা আজ্ঞা করিয়াছিলেন, তাহা করা গেল, আর এখনও স্থান আছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর সেই দাস মনিবকে বলল, ‘প্রভু, আপনি যা যা বলেছেন তা করেছি, তা সত্ত্বেও এখনও অনেক জায়গা আছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে সেই দাস বলল, প্রভু, আপনার আদেশ মতো তা করা হয়েছে, আর এখনও জায়গা আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই দাস কহিল, প্রভু, আপনি যাহা আজ্ঞা করিয়াছিলেন, তাহা করা গেল, আর এখনও স্থান আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব করবার পরে সেই দাস বলল, ‘হুজুর, আপনার আদেশ মতই সব করা হয়েছে, কিন্তু এখনও জায়গা আছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব করবার পরে সেই গোলাম বলল, ‘হুজুর, আপনার হুকুম মতই সব করা হয়েছে, কিন্তু এখনও জায়গা আছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভৃত্যটি তাঁকে বলল, ‘কর্তা, আপনার আদেশ মত কাজ হয়েছে, কিন্তু এখনও জায়গা খালি আছে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এরপর সেই দাস মনিবকে বলল, ‘প্রভু, আপনি যা যা বলেছেন তা করেছি, তা সত্ত্বেও এখনও অনেক জায়গা আছে৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেই দাস বলল, প্রভু, আপনার আদেশ মতো তা করা হয়েছে, আর এখনও জায়গা আছে।

Recommended Reading