Luke 14:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ নিজের ক্রুশ বহন না করে ও আমার পিছনে পিছনে না আসে, সে আমার সাহাবী হতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে আমার অনুগামী হতে চায় অথচ নিজের ক্রুশ বহন করে না, সে আমার শিষ্য হতে পারে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ নিজের ক্রুশ বহন না করে ও আমার পশ্চাৎ পশ্চাৎ না আইসে, সে আমার শিষ্য হইতে পারে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে কেউ নিজের ক্রুশ কাঁধে তুলে নিয়ে আমায় অনুসরণ না করে, সে আমার শিষ্য হতে পারে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে কেউ নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে না আসে, সে আমার শিষ্য হতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ নিজের ক্রুশ বহন না করে ও আমার পশ্চাৎ পশ্চাৎ না আইসে, সে আমার শিষ্য হইতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে না আসে সে আমার শিষ্য হতে পারে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে না আসে সে আমার উম্মত হতে পারে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিজের ক্রুশ বহন করে যে আমার অনুসরণ না করে সেও আমার শিষ্য হবার যোগ্য নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে কেউ নিজের ক্রুশ কাঁধে তুলে নিয়ে আমায় অনুসরণ না করে, সে আমার শিষ্য হতে পারে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পিছনে না আসে, সে আমার শিষ্য হতে পারে না।