Luke 14:32 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি না পারেন, তবে দুশমন দূরে থাকতে তিনি দূত প্রেরণ করে সন্ধি স্থাপন করতে চাইবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সক্ষম না হলে, প্রতিপক্ষ অনেক দূরে থাকতে থাকতেই তিনি এক প্রতিনিধিদল পাঠিয়ে সন্ধির শর্ত জেনে নেবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি না পারেন, তবে শত্রু দূরে থাকিতে তিনি দূত প্রেরণ করিয়া সন্ধির নিয়ম জিজ্ঞাসা করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি তা না পারে তবে তার শত্রু পক্ষ দূরে থাকতেই সে তার প্রতিনিধি পাঠিয়ে সন্ধির প্রস্তাব দেবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি না পারেন, তবে শত্রু দূরে থাকতেই তিনি দূত পাঠিয়ে তিনি তার সাথে সন্ধির বিষয়ে জিজ্ঞাসা করবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি না পারেন, তবে শত্রু দূরে থাকিতে তিনি দূত প্রেরণ করিয়া সন্ধির নিয়ম জিজ্ঞাসা করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি তিনি তা না পারেন তবে সেই অন্য রাজা দূরে থাকতেই লোক পাঠিয়ে তিনি তাঁর সংগে সন্ধির কথা আলাপ করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি তিনি তা না পারেন তবে সেই অন্য বাদশাহ্‌ দূরে থাকতেই লোক পাঠিয়ে তিনি তাঁর সংগে সন্ধির কথা আলাপ করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি না পারেন, তাহলে অন্য রাজা দূরে থাকতেই তিনি দূত পাঠিয়ে সন্ধির শর্ত জেনে নেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তা না পারে তবে তার শত্রু পক্ষ দূরে থাকতেই সে তার প্রতিনিধি পাঠিয়ে সন্ধির প্রস্তাব দেবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি না পারেন, তবে শত্রু দূরে থাকতেই তিনি বার্তাবাহক পাঠিয়ে তিনি তার সাথে শান্তির বিষয়ে জিজ্ঞাসা করবেন।