Luke 14:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাওয়াতপ্রাপ্ত লোকেরা কিভাবে প্রধান প্রধান আসন মনোনীত করছে, তা লক্ষ্য করে তিনি তাদেরকে একটি দৃষ্টান্ত বললেন; তিনি তাদেরকে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর নিমন্ত্রিত লোকেরা কীভাবে বিশিষ্ট আসন দখল করছিল তা লক্ষ্য করে তিনি তাদের একটি দৃষ্টান্ত দিয়ে পরামর্শ দিলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর নিমন্ত্রিত লোকেরা কিরূপে প্রধান প্রধান আসন মনোনীত করিতেছে, তাহা লক্ষ্য করিয়া তিনি তাহাদিগকে একটী দৃষ্টান্ত কহিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু দেখলেন নিমন্ত্রিত অতিথিরা কিভাবে নিজেরাই ভোজের শ্রেষ্ঠ আসন দখল করার চেষ্টা করছে৷ তাই তিনি তাদের কাছে এই দৃষ্টান্তটি নিয়ে বললেন,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর নিমন্ত্রিত লোকেরা কীভাবে প্রধাণ প্রধাণ আসন বেছে নিচ্ছে, তা দেখে যীশু তাদের একটি শিক্ষা দিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর নিমন্ত্রিত লোকেরা কিরূপে প্রধান প্রধান আসন মনোনীত করিতেছে, তাহা লক্ষ্য করিয়া তিনি তাহাদিগকে একটি দৃষ্টান্ত কহিলেন; তিনি তাহাদিগকে বলিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিমন্ত্রিত লোকেরা কিভাবে সম্মানের জায়গাগুলো বেছে নিচ্ছে তা দেখে যীশু তাদের শিক্ষা দেবার জন্য এই কথা বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোকদের দাওয়াত করা হয়েছিল, তারা কিভাবে সম্মানের জায়গাগুলো বেছে নিচ্ছে তা দেখে ঈসা তাদের শিক্ষা দেবার জন্য এই কথা বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু লক্ষ্য করলেন, কয়েকজন নিমন্ত্রিত ব্যক্তি শ্রেষ্ঠ আসনগুলি বেছে নিচ্ছে। তখন যীশু সকলকে কথাচ্ছলে উপদেশ দিতে লাগলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু দেখলেন নিমন্ত্রিত অতিথিরা কিভাবে নিজেরাই ভোজের শ্রেষ্ঠ আসন দখল করার চেষ্টা করছে৷ তাই তিনি তাদের কাছে এই দৃষ্টান্তটি নিয়ে বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মনোনীত লোকেরা কীভাবে প্রধাণ প্রধাণ আসন বেছে নিচ্ছে, তা দেখে যীশু গল্পের মাধ্যমে তাদের একটি শিক্ষা দিলেন;