Luke 15:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কর-আদায়কারী ও গুনাহ্‌গারেরা সকলে তাঁর কথা শুনবার জন্য তাঁর কাছে আসছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর কর আদায়কারী ও পাপীরা, তাঁর কথা শোনার জন্য তাঁর চারপাশে সমবেত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর করগ্রাহী ও পাপীরা সকলে তাঁহার বাক্য শুনিবার জন্য তাঁহার নিকটে আসিতেছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
অনেক কর আদায়কারী ও পাপী লোকেরা প্রায়ই যীশুর কথা শোনার জন্য আসত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর কর আদায়কারী ও খারাপ লোকেরা সবাই যীশুর কথা শোনার জন্য তাঁর কাছে আসছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর করগ্রাহী ও পাপীরা সকলে তাঁহার বাক্য শুনিবার জন্য তাঁহার নিকটে আসিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অনেক কর্‌-আদায়কারী ও খারাপ লোকেরা যীশুর কথা শুনবার জন্য তাঁর কাছে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন অনেক খাজনা-আদায়কারী ও খারাপ লোকেরা ঈসার কথা শুনবার জন্য তাঁর কাছে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কর-আদায়কারী ও পণ্ডিতেরা যীশুর কথা শুনবার জন্য তাঁর কাছে আসছে দেখে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অনেক করআদায়কারী ও পাপী লোকেরা প্রায়ই যীশুর কথা শোনার জন্য আসত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কর আদায়কারী ও পাপী লোকেরা সবাই যীশুর কথা শোনার জন্য তাঁর কাছে আসছিল।