Luke 15:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অল্প দিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে দূরদেশে চলে গেল, আর সেখানে সে অনাচারে নিজের টাকা উড়িয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অল্পদিন পরেই, ছোটো ছেলে তার সবকিছু নিয়ে এক দূরবর্তী দেশের উদ্দেশে যাত্রা করল। সেখানে সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, তার নিজস্ব সম্পত্তি অপচয় করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অল্প দিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূরদেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারে নিজ সম্পত্তি উড়াইয়া দিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিছু দিন পর ছোট ছেলে তার সমস্ত কিছু নিয়ে দূর দেশে চলে গেল৷ সেখানে সে উচ্ছৃঙ্খল জীবন-যাপন করে সমস্ত টাকা পয়সা উড়িয়ে দিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিছু দিন পরে ছোটো ছেলেটি সব কিছু নিয়ে দূর দেশে চলে গেল, আর সেখানে সে বেনিয়মে জীবন কাটিয়ে নিজের সব টাকা-পয়সা উড়িয়ে দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অল্প দিন পরে সেই কনিষ্ঠ পুত্র সমস্ত একত্র করিয়া লইয়া দূরদেশে চলিয়া গেল, আর তথায় সে অনাচারে নিজ সমপত্তি উড়াইয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিছু দিন পরে ছোট ছেলেটি তার সম্পত্তি বিক্রি করে টাকা-পয়সা নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে সে খারাপ ভাবে জীবন কাটিয়ে তার সব টাকা-পয়সা উড়িয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিছু দিন পরে ছোট ছেলেটি তার সম্পত্তি বিক্রি করে টাকা-পয়সা নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে সে খারাপ ভাবে জীবন কাটিয়ে তার সব টাকা-পয়সা উড়িয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুদিনের মধ্যেই ছোট ছেলে তার সমস্ত সম্পত্তি বিক্রী করে টাকা-পয়সা নিয়ে দূর দেশে চলে গেল সেখানে গিয়ে সে উচ্ছৃহ্খল ভাবে জীবন যাপন করে সমস্ত অর্থ নষ্ট করে ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিছু দিন পর ছোট ছেলে তার সমস্ত কিছু নিয়ে দূর দেশে চলে গেল৷ সেখানে সে উচ্ছৃঙ্খল জীবন-যাপন করে সমস্ত টাকা পয়সা উড়িয়ে দিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিছুদিন পরে ছোটো ছেলেটি সব কিছু নিয়ে দূর দেশে চলে গেল, আর সেখানে সে বেনিয়মে জীবন কাটিয়ে নিজের সব টাকা পয়সা উড়িয়ে দিল।