Luke 15:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে সব ব্যয় করে ফেললে পর সেই দেশে ভারী দুর্ভিক্ষ হল, তাতে সে কষ্টে পড়তে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার সর্বস্ব শেষ হলে পর, সেই দেশের সর্বত্র ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল; তাতে সে অত্যন্ত অভাবের মধ্যে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তার সব টাকা পয়সা খরচ হয়ে গেলে সেই দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল আর সেও অভাবে পড়ল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে সব কিছু খরচ করে ফেললে পর সেই দেশে ভীষণ দূর্ভিক্ষ হল, তাতে সে কষ্টে পড়তে লাগল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে সমস্ত ব্যয় করিয়া ফেলিলে পর সেই দেশে ভারী আকাল হইল, তাহাতে সে কষ্টে পড়িতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন সে তার সব টাকা খরচ করে ফেলল তখন সেই দেশের সমস্ত জায়গায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। তাতে সে অভাবে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন সে তার সব টাকা খরচ করে ফেলল তখন সেই দেশের সমস্ত জায়গায় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। তাতে সে অভাবে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার হাতে যে অর্থ ছিল সব শেষ হয়ে গেল —এদিকে সারা দেশে তখন দেখা দিল দুর্ভিক্ষ। দারুণ অভাবের মধ্যে পড়ল সে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার সব টাকা পয়সা খরচ হয়ে গেলে সেই দেশে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল আর সেও অভাবে পড়ল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে সব কিছু খরচ করে ফেললে পর সেই দেশে ভীষণ দূর্ভিক্ষ হল, তাতে সে কষ্টে পড়তে লাগল।