Luke 15:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পুত্র তাঁকে বললো, আব্বা, বেহেশতের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি গুনাহ্‌ করেছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই ছেলে তাঁকে বলল, ‘বাবা, আমি স্বর্গের বিরুদ্ধে ও তোমার বিরুদ্ধে পাপ করেছি। তোমার ছেলে বলে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা আমার নেই।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পুত্র তাঁহাকে কহিল, পিতঃ, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ছেলে তখন তার বাবাকে বলল, ‘বাবা, আমি ঈশ্বরের দৃষ্টিতে ও তোমার কাছে অন্যায় পাপ করেছি৷ তোমার ছেলে বলে পরিচয় দেবার য়োগ্যতা আমার নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন ছেলেটি বলল, বাবা, আমি তোমার ও স্বর্গের বিরুদ্ধে পাপ করেছি, আমি আর তোমার ছেলে নামের যোগ্য নই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পুত্র তাঁহাকে কহিল, পিতঃ, স্বর্গের বিরুদ্ধে ও তোমার সাক্ষাতে আমি পাপ করিয়াছি, আমি আর তোমার পুত্র নামের যোগ্য নই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ছেলেটি বলল, ‘বাবা, আমি ঈশ্বর ও তোমার বিরুদ্ধে পাপ করেছি। কেউ যে আর আমাকে তোমার ছেলে বলে ডাকে তার যোগ্য আমি নই।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ছেলেটি বলল, ‘আব্বা, আমি আল্লাহ্‌ ও তোমার বিরুদ্ধে গুনাহ্‌ করেছি। কেউ যে আর আমাকে তোমার ছেলে বলে ডাকে তার যোগ্য আমি নই।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই ছেলে তখন তাঁকে বলল, ‘বাবা, আমি ঈশ্বরের কাছে এবং আপনার কাছে পাপ করেছি। আমি আর আপনার পুত্র বলে পরিচয় দেওয়ার যোগ্য নই।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ছেলে তখন তার বাবাকে বলল, ‘বাবা, আমি ঈশ্বরের দৃষ্টিতে ও তোমার কাছে অন্যায় পাপ করেছি৷ তোমার ছেলে বলে পরিচয় দেবার যোগ্যতা আমার নেই৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ছেলেটি বলল, বাবা, আমি তোমার ও স্বর্গরাজ্যের বিরুদ্ধে পাপ করেছি, আমি আর তোমার ছেলে নামের যোগ্য নই।