Luke 15:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পিতা তার গোলামদেরকে বললেন, শীঘ্র করে সর্বপেক্ষা উত্তম কোর্তাটি আন, আর একে পরিয়ে দাও। এর হাতে আংটি দাও ও পায়ে জুতা পরাও;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু তার বাবা তাঁর দাসদের বললেন, ‘শীঘ্র, সবচেয়ে উৎকৃষ্ট পোশাক এনে ওকে পরিয়ে দাও। ওর আঙুলে আংটি পরিয়ে দাও, পায়ে চটিজুতো দাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সব চেয়ে ভাল কাপড়খানি আন, আর ইহাকে পরাইয়া দেও, এবং ইহার হাতে অঙ্গুরী দেও ও পায়ে জুতা দেও;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তার বাবা চাকরদের ডেকে বললেন, ‘তাড়াতাড়ি কর, সব থেকে ভাল জামাটা নিয়ে এসে একে পরিয়ে দাও৷ এর হাতে আংটি ও পায়ে জুতো পরিয়ে দাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তার বাবা নিজের চাকরদেরকে বললেন, তাড়াতাড়ি করে সবচেয়ে ভাল জামাটি নিয়ে এস, আর একে পরিয়ে দাও, এবং এর হাতে আংটি ও পায়ে জুতো দাও;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু পিতা আপন দাসদিগকে বলিলেন, শীঘ্র করিয়া সবচেয়ে ভাল কাপড়খানি আন, আর ইহাকে পরাইয়া দেও, এবং ইহার হাতে অঙ্গুরী দেও ও পায়ে পাদুকা দেও; আর হৃষ্টপুষ্ট বাছুরটি আনিয়া মার;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু তার বাবা তার দাসদের বললেন, ‘তাড়াতাড়ি করে সবচেয়ে ভাল জামাটা এনে ওকে পরিয়ে দাও। ওর হাতে আংটি ও পায়ে জুতা দাও,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু তার বাবা তার গোলামদের বললেন, ‘তাড়াতাড়ি করে সবচেয়ে ভাল জুব্বাটা এনে ওকে পরিয়ে দাও। ওর হাতে আংটি ও পায়ে জুতা দাও,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তার বাবা ভৃত্যদের ডেকে বললেন, শিগ্গির সবচেয়ে ভালো পোষাকটি এনে একে পরিয়ে দাও, এর হাতে আংটি ও পায়ে জুতো পরিয়ে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু তার বাবা চাকরদের ডেকে বললেন, ‘তাড়াতাড়ি কর, সব থেকে ভাল জামাটা নিয়ে এসে একে পরিয়ে দাও৷ এর হাতে আংটি ও পায়ে জুতো পরিয়ে দাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তার বাবা নিজের চাকরদেরকে বললেন, তাড়াতাড়ি করে সবচেয়ে ভাল জামাটি নিয়ে এস, আর একে পরিয়ে দাও এবং এর হাতে আংটি ও পায়ে জুতো দাও;