Luke 15:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাকে বললো, তোমার ভাই ফিরে এসেছে এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছুরটি মেরেছেন, কেননা তিনি তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে উত্তর দিল, ‘আপনার ভাই ফিরে এসেছে এবং আপনার বাবা তাকে নিরাপদে, সুস্থ শরীরে ফিরে পেয়েছেন বলে একটি হৃষ্টপুষ্ট বাছুর মেরেছেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাহাকে বলিল, তোমার ভাই আসিয়াছে, এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছুরটী মারিয়াছেন, কেননা তিনি তাহাকে সুস্থ পাইয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
চাকরটি বলল, ‘আপনার ভাই এসেছে, আর সে সুস্থ শরীরে নিরাপদে ফিরে এসেছে বলে আপনার বাবা হৃষ্টপুষ্ট বাছুর কেটে ভোজের আযোজন করেছেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে তাকে বলল, তোমার ভাই এসেছে, এবং তোমার বাবা মোটাসোটা বাছুরটি মেরেছেন, কারণ তিনি তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাহাকে বলিল, তোমার ভাই আসিয়াছে, এবং তোমার পিতা হৃষ্টপুষ্ট বাছুরটি মারিয়াছেন, কেননা তিনি তাহাকে সুস্থ পাইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“চাকরটি তাকে উত্তর দিল, ‘আপনার ভাই এসেছে। আপনার বাবা তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন বলে মোটাসোটা বাছুরটা কেটেছেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“চাকরটি তাকে জবাব দিল, ‘আপনার ভাই এসেছে। আপনার বাবা তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন বলে মোটাসোটা বাছুরটা জবাই করেছেন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তখন বলল, ‘আপনার ভাই ফিরে এসেছে, তাই আপনার বাবা একটি হৃষ্টপুষ্ট বাছুর মেরেছেন। কারণ তিনি তাকে নিরাপদে এবং সুস্থ শরীরে ফিরে পেয়েছেন।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চাকরটি বলল, ‘আপনার ভাই এসেছে, আর সে সুস্থ শরীরে নিরাপদে ফিরে এসেছে বলে আপনার বাবা হৃষ্টপুষ্ট বাছুর কেটে ভোজের আয়োজন করেছেন৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাকে বলল, তোমার ভাই এসেছে এবং তোমার বাবা মোটাসোটা বাছুরটি মেরেছেন, কারণ তিনি তাকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছেন।