Luke 15:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদেরকে বলছি, তেমনি এক জন গুনাহ্‌গার মন ফিরালে বেহেশতে আনন্দ হবে; যাদের মন ফিরানো আবশ্যক নয়, এমন নিরানব্বই জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের বলছি, একইভাবে নিরানব্বইজন ধার্মিক ব্যক্তি, যাদের মন পরিবর্তন করার প্রয়োজন নেই, তাদের চেয়ে একজন পাপী মন পরিবর্তন করলে স্বর্গে অনেক বেশি আনন্দ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ এক জন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে; যাহাদের মন ফিরান অনাবশ্যক, এমন নিরানব্বই জন ধার্ম্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের বলছি, ঠিক সেইভাবে নিরানব্বই জন ধার্মিক, যাদের মন পরিবর্তনের প্রযোজন নেই তাদের থেকে একজন পাপী যদি ঈশ্বরের কাছে মন ফিরায়, তাকে নিয়ে স্বর্গে মহানন্দ হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদেরকে বলছি, ঠিক সেইভাবে এক জন পাপী মন ফেরালে স্বর্গে আনন্দ হবে; যারা পাপ থেকে মন ফেরান দরকার বলে মনে করে না, এমন নিরানব্বই জন ধার্মিকের জন্য তত আনন্দ হবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে; যাহাদের মন ফিরান অনাবশ্যক, এমন নিরানব্বই জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আপনাদের বলছি, ঠিক সেইভাবে যারা পাপ থেকে মন ফিরাবার দরকার মনে করে না তেমন নিরানব্বইজন ধার্মিক লোকের চেয়ে বরং একজন পাপী পাপ থেকে মন ফিরালে স্বর্গে আরও বেশী আনন্দ হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আপনাদের বলছি, ঠিক সেইভাবে যারা তওবা করবার দরকার মনে করে না তেমন নিরানব্বইজন ধার্মিক লোকের চেয়ে বরং একজন গুনাহ্‌গার তওবা করলে বেহেশতে আরও বেশী আনন্দ হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঠিক সেই রকম তোমাদের আমি বলছি যে, একজন পাপী হৃদয় পরিবর্তন করেল স্বর্গে যত আনন্দ হবে, নিরানব্বই জন ধার্মিক, যাদের এই পরিবর্তনের প্রয়োজন নেই, তাদের জন্য তত আনন্দ হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের বলছি, ঠিক সেইভাবে নিরানব্বই জন ধার্মিক, যাদের মন পরিবর্তনের প্রয়োজন নেই তাদের থেকে একজন পাপী যদি ঈশ্বরের কাছে মন ফিরায়, তাকে নিয়ে স্বর্গে মহানন্দ হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের বলছি, “ঠিক সেইভাবে একজন পাপী মন ফেরালে স্বর্গে আনন্দ হবে; যারা পাপ থেকে মন ফেরান দরকার বলে মনে করে না, এমন নিরানব্বই জন ধার্ম্মিকের জন্য তত আনন্দ হবে না।”