Luke 16:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু শরীয়তের এক বিন্দু পড়ে যাওয়ার চেয়ে বরং আসমানের ও দুনিয়ার লোপ হওয়া সহজ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু বিধানের একটি আঁচড়ও লোপ হওয়ার চেয়ে বরং আকাশ ও পৃথিবী বিলুপ্ত হওয়া সহজ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ব্যবস্থার এক বিন্দু পড়িয়া যাওয়া অপেক্ষা বরং আকাশের ও পৃথিবীর লোপ হওয়া সহজ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবে বিধি-ব্যবস্থার এক বিন্দু বাদ পড়ার চেয়ে বরং আকাশ ও পৃথিবীর লোপ পাওযা সহজ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আইনকানুনের এক বিন্দু বাদ পড়ার চেয়ে বরং আকাশের ও পৃথিবীর লোপ হয়ে যাওয়া সহজ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ব্যবস্থার এক বিন্দু পড়িয়া যাওয়া অপেক্ষা বরং আকাশের ও পৃথিবীর লোপ হওয়া সহজ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে আইন-কানুনের একটা বিন্দু বাদ পড়বার চেয়ে বরং আকাশ ও পৃথিবী শেষ হওয়া সহজ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তৌরাত শরীফের একটা বিন্দু বাদ পড়বার চেয়ে বরং আসমান ও জমীন শেষ হওয়া সহজ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আকাশ ও পৃথিবী লোপ পেতে পারে, কিন্তু ঐশবিধানের বিন্দু-বিসর্গটি পর্যন্ত লোপ পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে বিধি-ব্যবস্থার এক বিন্দু বাদ পড়ার চেয়ে বরং আকাশ ও পৃথিবীর লোপ পাওয়া সহজ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আইন কানুনের এক বিন্দু বাদ পড়ার চেয়ে বরং আকাশ ও পৃথিবী লুপ্ত হয়ে যাওয়া সহজ।