Luke 16:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার ফটক-দ্বারে লাসার নামে এক জন ভিখারীকে রাখা হয়েছিল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার বাড়ির প্রবেশপথে এক ভিখারি সর্বাঙ্গে ক্ষত নিয়ে শুয়ে থাকত। তার নাম ছিল লাসার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার ফটক-দ্বারে লাসার নামে এক জন কাঙ্গালকে রাখা হইয়াছিল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারই দরজার সামনে লাসার নামে একজন ভিখারী পড়ে থাকত, যার সারা শরীর ঘায়ে ভরে গিয়েছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তার দরজার সামনে লাসার নামে এক জন ভিখারীকে রাখা হয়েছিল, তার সারা শরীর ঘায়ে ভরা ছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার ফটক-দ্বারে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হইয়াছিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ধনী লোকের দরজার কাছে লাসার নামে একজন ভিখারীকে প্রায়ই এনে রাখা হত। লাসারের সারা গায়ে ঘা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ধনী লোকের দরজার কাছে লাসার নামে একজন ভিখারীকে প্রায়ই এনে রাখা হত। লাসারের সারা গায়ে ঘা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার দুয়ারের কাছে লাসার নামে একটি গরীব লোক বসে থাকত, সর্বাঙ্গ তার ঘায়ে ভরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারই দরজার সামনে লাসার নামে একজন ভিখারী পড়ে থাকত, যার সারা শরীর ঘায়ে ভরে গিয়েছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার দরজার সামনে লাসার নামে একজন ভিখারীকে রাখা হয়েছিল, তার সারা শরীর ঘায়ে ভরা ছিল,