Luke 16:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কালক্রমে ঐ ভিখারি মারা গেল, আর ফেরেশতারা তাকে নিয়ে ইব্রাহিমের কোলে বসালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কালক্রমে ভিখারিটির মৃত্যু হল। স্বর্গদূতেরা তাকে নিয়ে এল অব্রাহামের পাশে। পরে ধনী ব্যক্তির মৃত্যু হলে, তাকেও সমাধি দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কালক্রমে ঐ কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবান্‌ও মরিল, এবং কবরপ্রাপ্ত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একদিন সেই গরীব ভিখারী মারা গেল, আর স্বর্গদূতেরা এসে তাকে নিয়ে গেল এবং সে অব্রাহামের কোলে স্থান পেল৷ সেই ধনী ব্যক্তি ও একদিন মারা গেল, আর তাকে সমাধি দেওযা হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একদিন ঐ কাঙাল মারা গেল, আর স্বর্গদূতরা এসে তাকে নিয়ে গিয়ে অব্রাহামের কোলে বসালেন,। পরে সেই ধনবানও মারা গেল, এবং তাকে কবর দেওয়া হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কালক্রমে ঐ কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“একদিন সেই ভিখারীটি মারা গেল। তখন স্বর্গদূতেরা এসে তাকে অব্রাহামের কাছে নিয়ে গেলেন। তারপর একদিন সেই ধনী লোকটিও মারা গেল এবং তাকে কবর দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“একদিন সেই ভিখারীটি মারা গেল। তখন ফেরেশতারা এসে তাকে নবী ইব্রাহিমের কাছে নিয়ে গেলেন। তারপর একদিন সেই ধনী লোকটিও মারা গেল এবং তাকে দাফন করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন সেই গরীব লোকটি মারা গেল। স্বর্গদূতেরা তাকে নিয়ে গিয়ে অব্রাহামের কোলে বসিয়ে দিলেন। সেই ধনী লোকটিও একদিন মারা গেল এবং তাকে কবর দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“একদিন সেই গরীব ভিখারী মারা গেল, আর স্বর্গদূতেরা এসে তাকে নিয়ে গেল এবং সে অব্রাহামের কোলে স্থান পেল৷ সেই ধনী ব্যক্তি ও একদিন মারা গেল, আর তাকে সমাধি দেওয়া হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এক দিন ঐ কাঙাল মারা গেল, আর স্বর্গ দূতেরা এসে তাকে নিয়ে গিয়ে অব্রাহামের কোলে বসালেন,। পরে সেই ধনবানও মারা গেল এবং তাকে কবর দেওয়া হল।