Luke 16:29 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইব্রাহিম বললেন, তাদের কাছে মূসার শরীয়ত ও নবীদের কিতাব রয়েছে; তাঁদেরই কথায় তারা মনযোগ দিক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অব্রাহাম উত্তর দিলেন, ‘তাদের জন্য আছেন মোশি ও ভাববাদীরা। তাদেরই কথায় তারা কর্ণপাত করুক।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মোশি ও ভাববাদিগণ আছেন; তাঁহাদেরই কথা তাহারা শুনুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু অব্রাহাম বললেন, ‘মোশি ও অন্যান্য ভাববাদীরা তো তাদের জন্য আছেন, তাঁদের কথা তারা শুনুক৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু অব্রাহাম বললেন, তাদের কাছে মোশি ও ভাববাদীরা আছেন; তাদেরই কথা তারা শুনুক।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অব্রাহাম কহিলেন, তাহাদের নিকটে মোশি ও ভাববাদিগণ আছেন; তাঁহাদেরই কথা তাহারা শুনুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কিন্তু অব্রাহাম বললেন, ‘মোশি ও নবীদের লেখা বই তো তাদের কাছে আছে। ওরা তাঁদের কথায় মনোযোগ দিক।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কিন্তু ইব্রাহিম বললেন, ‘মূসা ও নবীদের লেখা কিতাব তো তাদের কাছে আছে। ওরা তাঁদের কথায় মনোযোগ দিক।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু অব্রাহাম বললেন, ‘তাদের জন্য মোশি ও নবীরা আছেন, তাঁদেরই কথা তারা শুনুক।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু অব্রাহাম বললেন, ‘মোশি ও অন্যান্য ভাববাদীরা তো তাদের জন্য আছেন, তাঁদের কথা তারা শুনুক৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অব্রাহাম বললেন, “তাদের কাছে মোশি ও ভাববাদীরা আছেন; তাদেরই কথা তারা শুনুক।”