Luke 16:3 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সেই ব্যবস্থাপক মনে মনে বললো, কি করবো? আমার মালিক তো আমার কাছ থেকে ব্যবস্থাপক-পদ নিয়ে নিচ্ছেন; মাটি কাটার বলও আমার নেই, ভিক্ষা করতে আমার লজ্জা হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই দেওয়ান মনে মনে ভাবল, ‘আমি এখন কী করব? আমার মনিব আমার কাজ কেড়ে নিয়েছেন। মাটি কাটার মতো শারীরিক সামর্থ্য আমার নেই, ভিক্ষা করতেও আমার লজ্জা হয়—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সেই দেওয়ান মনে মনে কহিল, কি করিব? আমার প্রভু ত আমার নিকট হইতে দেওয়ানীপদ লইতেছেন; মাটী কাটিবার বল আমার নাই, ভিক্ষা করিতে আমার লজ্জা হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই দেওযান মনে মনে বলল, ‘এখন আমি কি করব? আমার মনিব তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করলেন৷ আমি য়ে মজুরের কাজ করে খাব তার ক্ষমতাও আমার নেই, আর ভিক্ষা করতেও আমার লজ্জা লাগে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সেই প্রধান কর্মচারী মনে মনে বলল, কী করব? আমার মনিব তো আমাকে প্রধান কর্মচারী-পদ থেকে ছাড়িয়ে দিচ্ছেন; মাটি কাটবার শক্তি আমার নেই, ভিক্ষা করতে আমার লজ্জা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সেই দেওয়ান মনে মনে কহিল, কি করিব? আমার প্রভু ত আমার নিকট হইতে দেওয়ানী-পদ লইতেছেন; মাটি কাটিবার বল আমার নাই, ভিক্ষা করিতে আমার লজ্জা হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তখন সেই কর্মচারী মনে মনে বলল, ‘আমি এখন কি করি? আমার মনিব তো আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিচ্ছেন। মাটি কাটবার শক্তি আমার নেই, আবার ভিক্ষা করতেও লজ্জা লাগে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তখন সেই কর্মচারী মনে মনে বলল, ‘আমি এখন কি করি? আমার মালিক তো আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিচ্ছেন। মাটি কাটবার শক্তি আমার নেই, আবার ভিক্ষা করতেও লজ্জা লাগে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেওয়ান তখন মনে মনে ভাবতে লাগল, ‘আমার মনিব তো আমার দেওয়ানী পদ কেড়ে নিচ্ছেন, এবার আমি কি করি। মাটি কাটার মত শক্তি আমার নেই, ভিক্ষা করতেও লজ্জা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তখন সেই দেওয়ান মনে মনে বলল, ‘এখন আমি কি করব? আমার মনিব তো আমাকে চাকরি থেকে বরখাস্ত করলেন৷ আমিযে মজুরের কাজ করে খাব তার ক্ষমতাও আমার নেই, আর ভিক্ষা করতেও আমার লজ্জা লাগে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই প্রধান কর্মচারী মনে মনে বলল, কি করব? আমার মনিব তো আমাকে প্রধান কর্মচারী পদ থেকে ছাড়িয়ে দিচ্ছেন; মাটি কাটবার শক্তি আমার নেই, ভিক্ষা করতে আমার লজ্জা করে।