Luke 16:30 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সে বললো, তা নয়, পিতা ইব্রাহিম, বরং মৃতদের মধ্য থেকে যদি কেউ তাদের কাছে যায়, তা হলে তারা মন ফিরাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সে বলল, ‘না, পিতা অব্রাহাম, মৃতলোক থেকে কেউ যদি তাদের কাছে যায়, তাহলেই তারা মন পরিবর্তন করবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সে বলিল, তাহা নয়, পিতঃ অব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন ধনী লোকটি বলল, ‘না, না, পিতা অব্রাহাম মৃতদের মধ্য থেকে কেউ যদি তাদের কাছে যায়, তবে তারা অনুতাপ করবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সে বলল,” তা নয়, পিতা অব্রাহাম, বরং মৃতদের মধ্যে থেকে যদি কেউ তাদের কাছে যায়, তা হলে তারা মন ফেরাবে “।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সে বলিল, তাহা নয়, পিতঃ অব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেই ধনী লোকটি বলল, ‘না, না, পিতা অব্রাহাম, মৃতদের মধ্য থেকে কেউ তাদের কাছে গেলে তারা পাপ থেকে মন ফিরাবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেই ধনী লোকটি বলল, ‘না, না, পিতা ইব্রাহিম, মৃতদের মধ্য থেকে কেউ তাদের কাছে গেলে তারা তওবা করবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তখন বলল, ‘না পিতা অব্রাহাম, মৃত্যুলোক থেকে কেউ যদি তাদের কাছে যায়, তাহলে তারা হৃদয় পরিবর্তন করবে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তখন ধনী লোকটি বলল, ‘না, না, পিতা অব্রাহাম মৃতদের মধ্য থেকে কেউ যদি তাদের কাছে যায়, তবে তারা অনুতাপ করবে৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সে বলল, “তা নয়, পিতা অব্রাহাম, বরং মৃতদের মধ্যে থেকে যদি কেউ তাদের কাছে যায়, তাহলে তারা মন ফেরাবে।”