Luke 16:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার ব্যবস্থাপক-পদ গেলে লোকে যেন নিজ নিজ বাড়িতে আমাকে গ্রহণ করে, এজন্য যা করতে হবে তা আমি জানি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এখানে কাজ হারালে লোকেরা যেন আমাকে তাদের বাড়িতে স্বাগত জানায়, এজন্য আমি জানি আমাকে কী করতে হবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার দেওয়ানী পদ গেলে লোকে যেন আপন আপন গৃহে আমাকে গ্রহণ করে, এজন্য যাহা করিব, তাহা বুঝিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার দেওযানী পদ গেলেও লোকে যাতে তাদের বাড়িতে আমায় থাকতে দেয় সে জন্য আমায় কি করতে হবে তা আমি জানি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমার প্রধান কর্মচারী-পদ গেলে লোকে যেন আমাকে তাদের বাড়িতে থাকতে দেয়, এজন্য আমি কী করব, তা জানি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার দেওয়ানী-পদ গেলে লোকে যেন আপন আপন গৃহে আমাকে গ্রহণ করে, এই জন্য যাহা করিব, তাহা বুঝিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যা হোক, চাকরি থেকে বরখাস্ত হলে পর লোকে যাতে আমাকে তাদের বাড়ীতে থাকতে দেয় সেইজন্য আমি কি করব তা আমি জানি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যা হোক, চাকরি থেকে বরখাস- হলে পর লোকে যাতে আমাকে তাদের বাড়ীতে থাকতে দেয় সেইজন্য আমি কি করব তা আমি জানি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঠিক আছে, তাহলে এক কাজ করি। চাকরি গেলে পর লোকে যাতে আমাকে তাদের বাড়িতে আশ্রয় দেয় তার ব্যবস্থা করি।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার দেওয়ানী পদ গেলেও লোকে যাতে তাদের বাড়িতে আমায় থাকতে দেয় সে জন্য আমায় কি করতে হবে তা আমি জানি৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রধান কর্মচারী পদ গেলে লোকে যেন আমাকে তাদের বাড়িতে থাকতে দেয়, এজন্য আমি কি করব, তা জানি।