Luke 16:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে তার মালিকের প্রত্যেক ঋণীকে ডেকে প্রথম জনকে বললো, তুমি আমার মালিকের কত ধার?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তখন যারা যারা তার মনিবের ঋণী তাদের প্রত্যেককে সে ডেকে পাঠাল। সে প্রথমজনকে বলল, ‘আমার মনিবের কাছে তোমার ঋণ কত?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে আপন প্রভুর প্রত্যেক ঋণীকে ডাকিয়া প্রথম জনকে কহিল, তুমি আমার প্রভুর কত ধার?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তার মনিবের কাছে যাঁরা ধারে জিনিস নিয়েছিল তাদের প্রত্যেককে সে ডেকে তাদের প্রথম জনকে বলল, ‘আমার মনিবের কাছে তুমি কত ধার?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে সে নিজের মনিবের প্রত্যেক ঋণীকে ডেকে প্রথম জন কে বলল, আমার মনিবের কাছে তোমার ধার কত?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে আপন প্রভুর প্রত্যেক ঋণীকে ডাকিয়া প্রথম জনকে কহিল, তুমি আমার প্রভুর কত ধার?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই বলে যারা তার মনিবের কাছে ধার করেছিল তাদের প্রত্যেককে সে ডাকল। তারপর সে প্রথম জনকে জিজ্ঞাসা করল, ‘আমার মনিবের কাছে তোমার ধার কত?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই বলে যারা তার মালিকের কাছে ধার করেছিল তাদের প্রত্যেককে সে ডাকল। তারপর সে প্রথম জনকে জিজ্ঞাসা করল, ‘আমার মালিকের কাছে তোমার ধার কত?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সে তার মনিবের খাতকদের একে একে ডেকে পাঠাল। প্রথম জনকে সে জিজ্ঞাসা করল, ‘আমার মনিবের কাছে তোমার ধার কত?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তখন তার মনিবের কাছে যারা ধারে জিনিস নিয়েছিল তাদের প্রত্যেককে সে ডেকে তাদের প্রথম জনকে বলল, ‘আমার মনিবের কাছে তুমি কত ধার?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে নিজের মনিবের প্রত্যেক ঋণীকে ডেকে প্রথম জনকে বলল, আমার মনিবের কাছে তোমার ধার কত?