Luke 16:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বললো, এক শত মণ তৈল। তখন সে তাকে বললো, তোমার ঋণপত্র নেও এবং শীঘ্র বসে পঞ্চাশ লেখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সে উত্তর দিল, ‘তিন হাজার লিটার জলপাই তেল।’ “দেওয়ান তাকে বলল, ‘তোমার ঋণপত্র নাও, তাড়াতাড়ি বসো আর এখানে এক হাজার পাঁচশো লিটার লেখো।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে বলিল, এক শত মণ তৈল। তখন সে তাহাকে কহিল, তোমার ঋণপত্র লও, এবং শীঘ্র বসিয়া পঞ্চাশ লেখ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সে বলল, ‘একশো মন অলিভ তেল৷’ তখন সেই দেওযান তাকে বলল, ‘এই নাও তোমার হিসাবের কাগজটা, তাড়াতাড়ি করে লেখ, পঞ্চাশ মন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে বলল, একশো লিটার অলিভ তেল। তখন সে তাকে বলল, তোমার হিসাবের কাগজটি নাও, এবং তাড়াতাড়ি তাতে পঞ্চাশ লেখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে বলিল, একশত মণ তৈল। তখন সে তাহাকে কহিল, তোমার ঋণপত্র লও, এবং শীঘ্র বসিয়া পঞ্চাশ লেখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে বলল, ‘দু’হাজার চারশো লিটার তেল।’ সেই কর্মচারী তাকে বলল, ‘যে কাগজে তোমার ধারের কথা লেখা আছে সেটা নাও এবং শীঘ্র বসে এক হাজার দু’শো লেখ।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে বলল, ‘দু’হাজার চারশো লিটার তেল।’ সেই কর্মচারী তাকে বলল, ‘যে কাগজে তোমার ধারের কথা লেখা আছে সেটা নাও এবং শীঘ্র বসে এক হাজার দু’শো লেখ।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলল, ‘একশো মণ তেল।’ দেওয়ান তাকে বলল, ‘এই নাও তোমার ঋণপত্র। তাড়াতাড়ি এতে পঞ্চাশ লিখে দাও।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে বলল, ‘একশো মন অলিভ তেল৷’ তখন সেই দেওয়ান তাকে বলল, ‘এই নাও তোমার হিসাবের কাগজটা, তাড়াতাড়ি করে লেখ, পঞ্চাশ মন৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে বলল, একশো লিটার অলিভ তেল। তখন সে তাকে বলল, তোমার হিসাবের কাগজটি নাও এবং তাড়াতাড়ি তাতে পঞ্চাশ লেখ।