Luke 16:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে আর এক জনকে বললো, তুমি কত ধার? সে বললো, নয় শত মণ গম। তখন সে বললো, তোমার ঋণপত্র নিয়ে সাত শত বিশ মণ লেখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তারপর সে দ্বিতীয়জনকে জিজ্ঞাসা করল, ‘আর তোমার ঋণ কত?’ “ ‘এক হাজার বস্তা গম,’ সে উত্তর দিল। “সে তাকে বলল, ‘তোমার ঋণপত্র নাও আর আটশো বস্তা লেখো।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে আর এক জনকে বলিল, তুমি কত ধার? সে বলিল, এক শত বিশি গোম। তখন সে কহিল, তোমার ঋণপত্র লইয়া আশী লেখ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর আর একজন লোককে সে বলল, ‘আর তুমি, তুমি কত ধার?’ সে বলল, ‘একশো মন গম৷’ সেই দেওযান তাকে বলল, ‘তোমার রসিদটা দেখি, এটাতে আশি মন লেখ৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে সে আর এক জনকে বলল, তোমার ধার কত? সে বলল, একশো মণ গম। তখন সে বলল, তোমার কাগজ নিয়ে আশি লেখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে আর একজনকে বলিল, তুমি কত ধার? সে বলিল, একশত বিশি গম। তখন সে কহিল, তোমার ঋণপত্র লইয়া আশি লেখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই কর্মচারী তারপর আর একজনকে বলল, ‘তোমার ধার কত?’ সে বলল, ‘আঠারো টন গম।’ কর্মচারীটি বলল, ‘তোমার কাগজে সাড়ে চৌদ্দ টন লেখ।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কর্মচারী তারপর আর একজনকে বলল, ‘তোমার ধার কত?’ সে বলল, ‘আঠারো টন গম।’ কর্মচারীটি বলল, ‘তোমার কাগজে সাড়ে চৌদ্দ টন লেখ।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর, সে আর একজনকে ডেকে জিজ্ঞাসা করল, ‘তোমার দেনা কত?’ সে বলল, ‘একশো বস্তা গম।’ তখন দেওয়অন তাকে বলল, ‘এই নাও ঋণপত্র, লেখ আশী।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এরপর আর একজন লোককে সে বলল, ‘আর তুমি, তুমি কত ধার?’ সে বলল, ‘একশো মন গম৷’ সেই দেওয়ান তাকে বলল, ‘তোমার রসিদটা দেখি, এটাতে আশি মন লেখ৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে আর এক জনকে বলল, তোমার ধার কত? সে বলল, একশো মণ গম। তখন সে বলল, তোমার কাগজ নিয়ে আশি লেখ।