Luke 17:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা তাঁর সাহাবীদেরকে আরও বললেন, গুনাহের পথে নিয়ে যাবার জন্য উসকানি উপস্থিত হবে না এমন হতে পারে না; কিন্তু ধিক্ তাকে, যার দ্বারা উসকানি উপস্থিত হবে!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাঁর শিষ্যদের বললেন, “পাপের প্রলোভন নিশ্চিতভাবে আসবে, কিন্তু ধিক্ তাকে, যার মাধ্যমে সেসব আসবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে, এমন হইতে পারে না; কিন্তু ধিক্ তাহাকে, যাহার দ্বারা উপস্থিত হইবে!
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাঁর অনুগামীদের বললেন, ‘পাপের প্রলোভন সব সময়ই থাকবে, কিন্তু ধিক্ সেই লোক যার মাধ্যমে তা আসে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তার শিষ্যদের আরও বললেন, “পাপের প্রলোভন আসবে না, এমন হতে পারে না; কিন্তু ধিক তাকে, যার মাধ্যমে তা আসে!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে, এমন হইতে পারে না; কিন্তু ধিক্ তাহাকে, যাহার দ্বারা উপস্থিত হইবে!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁর শিষ্যদের বললেন, “পাপের পথে নিয়ে যাবার জন্য উসকানি আসবেই আসবে, কিন্তু ধিক্ সেই লোককে, যার মধ্য দিয়ে সেই উসকানি আসে!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁর সাহাবীদের বললেন, “গুনাহের পথে নিয়ে যাবার জন্য উসকানি আসবেই আসবে, কিন্তু ঘৃণ্য সেই লোক, যার মধ্য দিয়ে সেই উসকানি আসে!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাঁর শিষ্যদের বললেন, পাপের প্রলোভন নিশ্চিতভাবে আসবে কিন্তু যার দ্বারা এই প্রলোভন আসবে, ধিক্ তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাঁর অনুগামীদের বললেন, “পাপের প্রলোভন সব সময়ই থাকবে, কিন্তু ধিক্ সেই লোক যার মাধ্যমে তা আসে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু তার শিষ্যদের আরও বললেন, “পাপের প্রলোভন আসবে না, এমন হতে পারে না; কিন্তু ধিক তাকে, যার মাধ্যমে তা আসে!