Luke 17:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেইভাবে সমস্ত হুকুম পালন করলে পর তোমরাও বলো আমরা অযোগ্য গোলাম, যা করতে বাধ্য ছিলাম, তা-ই করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেরকমই, তোমাদের যা করতে বলা হয়েছিল, তার সবকিছু পালন করার পর তোমরাও বোলো, ‘আমরা অযোগ্য দাস, যা করতে বাধ্য ছিলাম শুধুমাত্র তাই করেছি।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই প্রকারে সমস্ত আজ্ঞা পালন করিলে পর তোমরাও বলিও আমার অনুপযোগী দাস, যাহা করিতে বাধ্য ছিলাম, তাহাই করিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের ক্ষেত্রে সেই একই কথা প্রয়োজ্য৷ তোমাদের য়ে কাজ করতে বলা হয়েছে তা করা শেষ হলে তোমরা বলবে, ‘আমরা অয়োগ্য দাস, আমরা আমাদের কর্তব্য করেছি৷”
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেইভাবে সব আদেশ পালন করলে পর তোমারও বোলো আমারা অযোগ্য দাস, যা করতে বাধ্য ছিলাম, তাই করলাম। “
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই প্রকারে সমস্ত আজ্ঞা পালন করিলে পর তোমরাও বলিও আমরা অনুপযোগী দাস, যাহা করিতে বাধ্য ছিলাম, তাহাই করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইভাবে ঈশ্বরের আদেশ মত সমস্ত কাজ করবার পরে তোমরা বোলো, ‘আমরা অপদার্থ দাস; যা করা উচিত আমরা কেবল তা-ই করেছি।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইভাবে আল্লাহ্র হুকুম মত সমস্ত কাজ করবার পরে তোমরা বোলো, ‘আমরা অপদার্থ গোলাম; যা করা উচিত আমরা কেবল তা-ই করেছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঠিক সেই রকম তোমাদেরও যা নির্দেশ দেওয়া হয়েছে, তা পালন করার পরও বলো, ‘আমরা অযোগ্য দাস, আমরা শুধু আমাদের কর্তব্য করেছি।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের ক্ষেত্রে সেই একই কথা প্রয়োজ্য৷ তোমাদের যে কাজ করতে বলা হয়েছে তা করা শেষ হলে তোমরা বলবে, ‘আমরা অযোগ্য দাস, আমরা আমাদের কর্তব্য করেছি৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইভাবে সব আদেশ পালন করলে পর তোমারও বোলো আমার অযোগ্য দাস, যা করতে বাধ্য ছিলাম, তাই করলাম।”